শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভালো থাকার কথা জানালেন করোনা আক্রান্ত তাহসান

Reporter Name
  • শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৭৩ বার পড়া হয়েছে

গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার বিকেলে তাহসান সাংবাদিকদের উদ্দেশে এক বার্তা পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি করোনায় আক্রান্ত এবং বর্তমানে তিনি বেশ সুস্থ আছেন।

বার্তায় তাহসান লিখেছেন, আমার স্বাস্থ্য সম্পর্কে আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ। আমার স্বাস্থ্যের অবস্থার কারণে আলাদাভাবে সবার উত্তর দেয়া এবং ফোন কল গ্রহণ করা আমার পক্ষে কঠিন। আমি আশা করি এই বার্তাটি আপনার প্রশ্নের উত্তর দেবে।

তাহসান বলেন, আমার সহ-অভিনেত্রী তানজিন তিশা কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ার পর আমি সঙ্গরোধে ছিলাম।

পরিচালক মোস্তফা কামাল রাজের ‘মানি মেশিন’-এর শুটিং চলাকালীন আমি গত সপ্তাহে তার (তানজিন তিশা) সাথে ছিলাম। সে কারণে পূর্ব সতর্কতার জন্য আগেই আমি সঙ্গরোধে ছিলাম।

তাহসান আরও লিখেছেন, আমার খুব সামান্য লক্ষণ দেখা দেয়ার পরও আমি এই সপ্তাহে পরীক্ষা করেছিলাম। আমি সবে ফলাফল পেয়েছি এবং আমিও কোভিড পজিটিভ। আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী যারা আমাকে করোনা সম্পর্কিত বার্তা প্রেরণ করছেন, তাদের কাছে আমি বলতে চাই যে; আমার জ্বর বা অন্য কোনো গুরুতর লক্ষণ নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us