শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

১০দিনে ১৬ লাখ মানুষ করোনার টিকা নিয়েছেন

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃপ্রতিদিন গড়ে দেড় লাখ মানুষ টিকা নিচ্ছেন। এদিকে গত ১০ দিনে সারা দেশে ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন মানুষ করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে নারী ছিলেন ৫ লাখ ১৭ হাজার ৬৪৯ জন। দেশে প্রথম করোনা টিকা দেওয়া হয় গত ২৭ জানুয়ারিতে। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়।

বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো তথ্যে এ পরিসংখ্যান জানা গেছে।

বুধবার সারা দেশে করোনার টিকা নিয়েছেন ২ লাখ ২৬ হাজার ৭৫৫ জন। এর মধ্যে পুরুষ ছিলেন ১ লাখ ৪৫ হাজার ২০৩ জন, আর নারী ছিলেন ৮১ হাজার ৫৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বুধবার সারা দিনে ঢাকার ৪৬টি হাসপাতাল ও করোনা টিকাদানকেন্দ্র থেকে করোনার টিকা নিয়েছেন ৩১ হাজার ৮৭০ জন। এর মধ্যে নারী ১০ হাজার ৯২৪ জন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ২৫ লাখ মানুষ। ভারত থেকে আরও ৫০ লাখ করোনা টিকার ডোজ আসবে এ মাসের শেষে অথবা মার্চের প্রথম সপ্তাহে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, অনেকেই টিকার নিবন্ধন করেছেন। তবে মোবাইলে বার্তা অনেকেই এখনো পাননি। যারা নিবন্ধন করেছেন, তাদের কেউ বাদ পড়বেন না। পর্যায়ক্রমে নির্ধারিত তারিখ, সময় উল্লেখ করে নিবন্ধিত সবার কাছেই বার্তা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us