শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মাস্তি ৪: আসছে বলিউডের জনপ্রিয় কমেডি মুভির চতুর্থ সংস্করণ

Reporter Name
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : শুরুটা ছিল ২০০৪ সালে ‘মাস্তি’ মুভির মধ্য দিয়ে। তারপর দীর্ঘ ৯ বছরের ব্যবধানে ২০১৩ সালে মুক্তি পায় ‘গ্র্যান্ড মাস্তি’। অতঃপর মাত্র ৩ বছর পর আসে পরিণত হয়ে ওঠা মাস্তি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় মুভি 

‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’। তারপর একটানা ৮ বছরের দীর্ঘ বিরতি। অবশেষে এই ২০২৪-এ এলো বলিউডের সাড়া জাগানো কমেডি মুভি সিরিজটির চতুর্থ সংস্করণের ঘোষণা। গত ১৪ ডিসেম্বর মুম্বাইতে শুরু হলো মাস্তি ৪-এর শুটিং। সেই থেকে প্রতীক্ষার বাধ ভাঙা জোয়ারে ভাসছে গোটা সিনেমা পাড়া। কেমন হতে যাচ্ছে এবারের পর্ব? আগের সেই মজার চরিত্রগুলো কি আবার ফিরছে?- চলুন জেনে নেওয়া যাক।

মাস্তি ৪ নির্মাণের নেপথ্যে

প্রথম তিন কিস্তি পরিচালনা করেছিলেন ইন্দ্র কুমার। কিন্তু এবার তার জায়গায় যুক্ত হচ্ছে নতুন নাম। তবে তিনি বাইরের কেউ নন, মাস্তি পরিবারেরই সদস্য মিলাপ জাভেরি। তিনি প্রথম দুই সংস্করণে সংলাপ রচয়িতা ও চিত্রনাট্যকার হিসেবে ছিলেন। প্রথম দুই কিস্তিতে নির্দেশনার পাশাপাশি স্ক্রিপ্টের দায়িত্বও পালন করেছিলেন কুমার। নতুন সংস্করণে নির্দেশনা ও রচনা দুটোই করবেন জাভেরি।

প্রযোজনায় একদম শুরু থেকেই ছিল মারুতি ইন্টারন্যাশনাল। তৃতীয় কিস্তিতে যুক্ত হয়েছিল বালাজি মোশন পিকচার্স এবং শ্রী অধিকারী ব্রাদার্স। এবার মারুতি এবং বালাজি টেলিফিল্মসের সাথে থাকছে জি স্টুডিওস এবং ওয়েভব্যান্ড প্রোডাকশন।

এবারের ‘মাস্তি’তে কারা থাকছেন

সিরিজের বিগত চলচ্চিত্রগুলোর মতো এবারেও মিত মেহতা, প্রেম চাওলা ও অমর সাক্সেনা চরিত্রে ফিরছেন যথাক্রমে বিবেক ওবেরয়, আফতাব শিবদাসানি এবং রিতেশ দেশমুখ। পুরো সিরিজ জুড়ে যথারীতি অপরিবর্তিত ছিলেন এই তিন তারকা। তবে তাদের বিপরীতে প্রধান নারী অভিনয়শিল্পীসহ অন্যান্য সহশিল্পীদের বদলটা হয়েছে বেশ নিয়ম করেই।

প্রথমটিতে ছিলেন অমৃতা রাও, তারা শর্মা এবং জেনেলিয়া ডি’সুজা। সঙ্গে আরও ছিলেন অজয় দেবগন ও লারা দত্ত।দ্বিতীয়টিতে দেখা গেছে সোনালী কুলকার্নি, কারিশ্মা তান্না ও মাঞ্জারি ফাড়নিসকে। আর সবশেষে ছিলেন পূজা ব্যানার্জি, মিষ্টি চক্রবর্তী এবং শ্রদ্ধা দাশ। সেই ধারাবাহিকতায় এবারেও থাকবে তিনটি নতুন মুখ। কিন্তু সেই তিন নায়িকার ব্যাপারে নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

শুটিংয়ের কয়েকটি ছবি হৈচৈ-এর খোরাক যোগাচ্ছে পুরো নেট দুনিয়া জুড়ে। একটিতে দেখা যাচ্ছে মাস্তি ৪-এর ক্ল্যাপারবোর্ড হাতে হাস্যজ্জ্বল আফতাবকে। কোনোটিতে আফতাব ও রিতেশের সঙ্গে রয়েছেন পরিচালক জাভেরি। আরেকটিতে রিতেশ ও আফতাবসহ মুভির অন্যান্য কলাকুশলীদের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন প্রবীণ অভিনেতা জিতেন্দ্র। সুতরাং মুভিতে জিতেন্দ্রেরও যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা বলাই বাহুল্য। রিতেশ ও জাভেরির হাস্যরসে ভরপুর একটি ভিডিও নিজের ইন্স্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করে বিবেকও শিঘ্রই তার শুটিং-এ যোগ দেওয়ার বিষয়টি জানিয়েছেন।

মাস্তি সিনেমার এবারের জনরা

প্রথম সংস্করণটি সব মিলিয়ে ছিল একটি অ্যাডাল্ট কমেডি ছবি। অবিরাম হাস্যরসে ভরপুর থাকলেও দ্বিতীয় কিস্তির সঙ্গে প্রথমটির গল্পের কোনো সম্পর্ক ছিল না। সর্বশেষ সংস্করণে কমেডির সঙ্গে সংমিশ্রণ ঘটেছিল হরর জনরার। আর সদ্য ঘোষিত মুভিটি হতে যাচ্ছে রোমান্টিক-কমেডি ঘরানার। সিনেমার সঙ্গে নিজের সম্পৃক্ততা নিশ্চিত করার সময় ইন্স্টাগ্রাম পোস্টের ক্যাপশনে তারই ইঙ্গিত দিয়েছেন বিবেক।

শেষাংশ

বিবেক, আফতাব ও রিতেশ-এর স্ব স্ব চরিত্রে প্রত্যাবর্তন ‘মাস্তি ৪’-এর প্রতি প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। চিত্রনাট্যকার মিলাপ জাভেরি নির্দেশনায় কতটা ইন্দ্র কুমারকে ছাড়িয়ে যাবেন তা নিয়ে ব্যাপক উদ্দীপনা মাস্তি ভক্তদের মাঝে। সেই সঙ্গে যোগ হচ্ছে মিত, প্রেম ও অমরের বিপরীতে কাদের দেখা যাবে তা-র কৌতূহল। উপরন্তু, শুটিংয়ের খবর প্রকাশের ভঙ্গিমাই বলে দেয়- কমেডি মুভিপ্রেমিদের জন্য হাস্যরসে ভরা দারুণ এক নির্মাণের নকশা হতে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us