শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

রনবীর কাপুরকে নিয়ে বেফাঁস মন্তব্য মুকেশ খান্নার

Reporter Name
  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : কিছুদিন আগেই নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমার শ্যুটিং শেষ করেছেন বলিউড স্টার রণবীর কাপুর। সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর। তাতেই বেঁধেছে যত আপত্তি ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ অভিনেতা মুকেশ খান্নার। সম্প্রতি সেই ক্ষোভ প্রকাশ করলেন খান্না। রণবীর সম্পর্কে করলেন বেফাঁস মন্তব্য। যা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে নানা বিতর্ক।

দীর্ঘদিন আগে টেলি সিরিজ ‘শক্তিমান’ থেকে পরিচিতি পান মুকেশ খান্না। এর আগে রণবীর সিংয়ের ‘শক্তিমান’ হওয়ার খবর পেয়েও একইভাবে বেফাঁস কথা বলেছিলেন মুকেশ। শুধু তাই নয়, রণবীর সিংকে ৩ ঘণ্টা নিজের অফিসে বসিয়ে রেখেও ‘শক্তিমান’-এর স্বত্ত্বে ছাড়পত্র দেননি মুকেশ। এবার পর্দায় আরেক রণবীরকে রামের ভূমিকায় দেখতেও নারাজ তিনি।

কেননা এই অভিনেতা মনে করেন, অ্যানিম্যাল ছবি করার পর রণবীর রামের চরিত্রে অভিনয় করলে তাতে নেতিবাচক প্রভাব পড়বে। রণবীরকে প্রসঙ্গে মুকেশ বলেন, ‘আমি এটাই বলব, রামের চরিত্রে এমন কেউ অভিনয় করুক যাকে দেখলে অন্তত রামের মুখটা ভেসে ওঠে; রাবণের মতো দেখতে যেন না হয় সে। বাস্তবজীবনে লম্পট, ছ্যাঁচড়া হলে পর্দাতেও সেটাই উঠে আসবে। রামের চরিত্রে অভিনয় করতে হলে পার্টি করা, মদ খাওয়া সব বন্ধ করতে হবে। নির্মাতাদের কাস্টিংয়ের বিষয়ে আরও সচেতন হওয়া উচিত।’

এরপর অভিনপতা প্রভাস-এর ‘আদিপুরুষ’ ছবির কথা উল্লেখ করে মুকেশ বলেন, ‘এত বড় তারকা হওয়া সত্ত্বেও প্রভাসকেও তো কেউ রামের ভূমিকায় মেনে নেয়নি। ও খারাপ অভিনেতা বলে নয়, আসলে ও রামের মতো দেখতেই নয়। এবার যিনি রামের চরিত্রে অভিনয় করছেন, তিনি তো আবার কাপুর পরিবারের বংশপ্রদীপ। দারুণ অভিনেতা। সদ্য অ্যানিম্যাল করেছেন, আর সেই ছবিতে ওর নেতিবাচক দিকটা দেখানো হয়েছে। এবার যদি আমি তার মুখের দিকে তাকাই, রামের সঙ্গে কি মিল পাব? আশা করব, অ্যানিম্যাল-এর চরিত্রটা যেন রাম হিসেবে রণবীরকে দেখতে গিয়ে ঝামেলা না করে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us