শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

এবার ট্রলের শিকার শাহরুখ পত্নী, নেটদুনিয়া তোলপাড়

Reporter Name
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বলিউড বাদশা শাহরুখ পত্নী গৌরী খান। সম্প্রতি ইন্টিরিয়র ডিজাইন বলিউডের বহু তারকার অন্দরমহল সাজিয়ে তুলেছে। দিন কয়েক হলো তিনি নতুন একটি ওয়েবসাইট চালু করেছেন। একইসঙ্গে বলেছেন দিল্লিতে ‘গৌরী খান ডিজাইনার সেন্টার’ও খুলবেন তিনি।

এবার গৌরির প্রচারের জন্য তৈরি করা ভিডিও এবং ফটোশুটের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে গৌরীকে দেখে অনেকেরই মনে হয়েছে বোটক্স করিয়েছেন তিনি। হঠাৎ গৌরির চেহারার এমন পরিবর্তন দেখে নেটিজেনরা নানা মত প্রকাশ করেছেন। নেটিজেনদের অনেকেই বলছেন, এসব না করলেও চলত। আগেই দেখতে ভালো লাগত গৌরীকে।

সাধারণত অভিনেতা-অভিনেত্রীরা চেহারায় পরিবর্তনের জন্য বিভিন্ন সময়ে নানা পন্থার অবলম্বন করে থাকেন। বোটক্স তাদের কাছে খুবই সাধারণ একটা বিষয়। তাই গৌরীর ক্ষেত্রেও খুব সহজেই বিষয়টিকে বোটক্স বলেই ধরে নিয়েছেন নেটিজেনরা। আর তা নিয়ে চলছে ট্রলিং।

সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে গৌরীর কিছু ছবি শেয়ার করা হয়েছে। সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘গৌরীকে খুব অন্যরকম দেখাচ্ছে।’ কেউ কেউ আবার হিনা খান, শেহনাজ গিল ও ক্রিস জেনারের সঙ্গেও মিল খুঁজে পেয়েছেন গৌরীর চেহারার।

পোস্টটির কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘আমার দেখা সবচেয়ে খারাপ বোটক্স। তার নাকটাও খুব খারাপ দেখাচ্ছে।’ গৌরী নাকি নিজেকে অভিনেত্রী হিসেবে তুলে ধরার জন্যই এমন চেহারায় পরিবর্তন ঘটানোর চেষ্টা করেছেন বলেও দাবি ভক্তদের।

প্রসঙ্গত, গৌরী খান ২০১২ সালে মুম্বাইয়ে তার নিজস্ব ইন্টিরিয়র ডিজাইনের কোম্পানি শুরু করেন। শুধু সেলিব্রিটি নয়, গৌরীর হাতের ছোঁয়ায় সেজে উঠেছে বহু অফিস ও প্রতিষ্ঠানও। মাঝেমধ্যেই নানা ধরনের ছবিও তিনি ভাগ করে নেন সকলের সঙ্গে।

তবে চেহারায় এমন পরিবর্তন নিয়ে এমন চর্চায় অনেকেরই আবার মত ভিন্ন। গৌরীর সৌন্দর্যের বর্ণনা করে অনেকেই পাশে দাঁড়িয়েছেন শাহরুখ পত্নীর। কারও কারও মতে তিনি এমনিই সুন্দরী। এসবের প্রয়োজন নেয় একেবারেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us