শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মাইকেল জ্যকসনের অপ্রকাশিত ১২ গান উদ্ধার

Reporter Name
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ক্যালিফোর্নিয়ার হাইওয়ে প্যাট্রল অফিসার গ্রেগ মুসগ্রোভ অবসরের পর শখের বশে বিভিন্ন স্থানে পরিত্যক্ত গুদামের মালামাল কেনেন। সেসব গুদাম থেকে সংগ্রহ করেন দুর্লভ জিনিস। তবে এমন এক গুপ্তধনের খোঁজ পেয়ে যাবেন, সেটা কখনো ভাবতে পারেননি মুসগ্রোভ। সান ফার্নান্দো উপত্যকায় সম্প্রতি মুসগ্রোভ একটি পরিত্যক্ত গুদাম কিনেছিলেন। একসময় গুদামটির মালিক ছিলেন সংগীত প্রযোজক ও গায়ক ব্রায়ান লরেন। ওই গুদামে বেশ কিছু অডিও ক্যাসেট পান মুসগ্রোভ। পরীক্ষা-নিরীক্ষা করে আবিষ্কার করেন, ক্যাসেটগুলোতে রয়েছে মাইকেল জ্যাকসনের ১২টি অপ্রকাশিত গান। গানগুলো নিয়ে মাইকেল জ্যাকসন কাজ করছিলেন, ‘ডেঞ্জারাস’ অ্যালবাম মুক্তির আগে, ১৯৮৯ থেকে ১৯৯১ সালের মধ্যে। সংবাদ মাধ্যমকে মুসগ্রোভ বলেন, ক্যাসেটে থাকা ১২টি গানের কয়েকটির ব্যাপারে কোনো তথ্য নেই কোথাও। সে হিসেবে উদ্ধারকৃত ক্যাসেটগুলো মাইকেল জ্যাকসনের কাজ ও কাজের ধরন স¤পর্কে অনেক অজানা তথ্য সামনে নিয়ে আসবে। তিনি বলেন, মাইকেল জ্যাকসনের ফ্যান সাইটগুলোতে তন্নতন্ন করে খুঁজেছি, সেখানে কিছু গানের খানিকটা আছে, কিছু গানের ব্যাপারে সামান্য তথ্য আছে; কিন্তু পুরো গান কোথাও নেই। আর কয়েকটি গান তো একেবারেই নতুন। ক্যাসেটে থাকা অপ্রকাশিত গানের একটির শিরোনাম ‘ট্রুথ অন ইয়ুথ’, এটি জ্যাকসন ও এলএল কুল জের র‌্যাপ ডুয়েট। অপ্রকাশিত আরেকটি গানের শিরোনাম ‘ডোন্ট বিলিভ ইট। এ গান নিয়ে নব্বইয়ের দশকে সংবাদপত্রে বিভিন্ন গুঞ্জন রটেছিল। মুসগ্রোভ বলেন, গানগুলো শুনছি আর গা শিউরে উঠছে, এটা ভেবে যে. এসব গান আমার আগে কেউ শোনেনি। রেকর্ডিংয়ের সময় মাইকেল জ্যাকসন বিভিন্ন বিষয় নিয়ে হাসি-তামাশা করেছেন সহকর্মীদের সঙ্গে, সেগুলোও আছে। অপ্রকাশিত গানগুলো জ্যাকসনের ভক্তরা কখনো শুনতে পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়। গুদাম থেকে পাওয়া ক্যাসেটগুলোর ব্যাপারে যোগাযোগ করা হয়েছিল জ্যাকসন এস্টেটের সঙ্গে, যে প্রতিষ্ঠান জ্যাকসনের স¤পদ দেখভাল করে। তারা ক্যাসেটগুলো কিনতে রাজি হয়নি। ভবিষ্যতে ক্যাসেটগুলোর মালিকানা তারা দাবি করবে না, এমনটিও জানিয়েছে জ্যাকসন এস্টেট। তবে তারা এটাও জানিয়েছে, যে কেউ চাইলে ক্যাসেটে থাকা গানগুলো প্রকাশ করতে পারবে না। মুসগ্রোভ জানিয়েছেন, অদূর ভবিষ্যতে ক্যাসেটগুলো নিলামে তোলার পরিকল্পনা রয়েছে তাঁর। হয়তো কোনো জ্যাকসন স্মারক সংগ্রহকারী নিজের সংগ্রহে রাখার জন্য ক্যাসেটগুলো কিনবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us