শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

চোখ হারিয়েছেন জনপ্রিয় ব্রিটিশ সংগীত শিল্পী এলটন জন

Reporter Name
  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : চোখে দেখতে পাচ্ছেন না ব্রিটিশ গায়ক এলটন জন। সংক্রমণজনিত কারণে জনের একটি চোখ পুরোপুরি অন্ধ হয়ে গেছে, তাছাড়া অন্যটিও ঝাপসা। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা: মিউজিক্যাল’–এর প্রিমিয়ারের পর নিজের অসুস্থতার বিষয়ে কথা বললেন বিখ্যাত এই তারকা। এসময় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ৭৭ বছর বয়সী জন।প্রিয় শ্রোতাদের সঙ্গে শেয়ার করেন নিজের জীবনের তিক্ত এই অভিজ্ঞতার কথা।

আবেগাপ্লুত হয়ে জন বলেন, ‘আপনারা অনেকেই হয়তো জানেন, বেশ কিছুদিন ধরে আমার চোখে কিছু সমস্যা হয়েছে এবং তার জন্য আমি আমার দৃষ্টিশক্তি হারিয়েছি। হয়তো আমি আমার নিজের পরিবেশনা দেখতে পারিনি, কিন্তু শুনে উপভোগ করেছি। জীবনের এই কঠিন সময়ে আমার পাশে সব সময় ছিলেন সঙ্গী ডেভিড ফার্নিশ ও পরিবার। তাঁরা সব সময় মানসিকভাবে সাহায্য করেছেন এবং আমার দেখাশোনা করছেন। একটি গুরুতর সংক্রমণের কারণে আমার চোখের দৃষ্টি এখন একেবারেই শেষ হয়ে গেছে। আমি কিছুই পড়তে পারছি না, কিছুই দেখতে পাচ্ছি না।’

জানা যায়, দৃষ্টিশক্তি ফেরানো যায় কিনা এই আশায় চিকিৎসা চলছে জনপ্রিয় এই গায়কের। আগের মতো অবস্থায় ফিরতে অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন। অবশ্য দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার ব্যাপারে খুব আশাবাদী জন। ভক্তরা প্রিয় শিল্পীর মনোবলের ব্যাপক প্রশংসা করেছেন। দৃষ্টিশক্তি হারানোর পরও জন যেভাবে নিজের শিল্প সত্তাকে বাঁচিয়ে রেখেছেন, সেটি দেখে অভিভূত শ্রোতারা। জনের ক্যারিয়ার তুঙ্গে উঠেছিল ভালোবাসার সম্পর্ক এবং বিচ্ছেদ নিয়ে লেখা ‘স্যাক্রিফাইস’ গানটি দিয়ে্

এক দশক আগে জীবনসঙ্গিনী ডেভিড ফার্নিশকে বিয়ে করেন এলটন জন। বিখ্যাত প্রিন্সেস ডায়ানারও খুব ভালো বন্ধু ছিলেন তিনি। এমনকি বন্ধু ডায়ানার কঠিন সময়েও একে অন্যের পাশে ছিলেন। ডায়ানার শেষকৃত্যের সময় জনের ‘ক্যান্ডেল ইন দ্য উইন্ড’ গানটি নাড়া দিয়েছিল ব্রিটেনসহ পুরো বিশ্বের ডায়ানা-জন ভক্তদের। গানটি এখনো গেঁথে আছে কোটি কোটি মানুষের হৃদয়ে। এছাড়াও ‘নিকিতা’, ‘ব্লু আইস’, ‘আই এম স্টিল স্ট্যান্ডিং’, ‘রকেট ম্যান’, ‘কোল্ড হার্ট’, ‘গুডবাই ইয়েলো ব্রিক রোড’, ‘মেরি ক্রিসমাস’সহ অসংখ্য জনপ্রিয় গান এলটনকে নিয়ে গিয়েছিল অনন্য উচ্চতায়।

ছবি: রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us