শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মারাত্মক আর্থিক সংকটে জাস্টিন বিবার,খরচ চালাতে শুরু করবেন কনসার্ট

Reporter Name
  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : অনেকটা আর্থিক সঙ্কটে রয়েছেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী জাস্টিন বিবার। ভয়াবহ র‌্যামসে হান্ট সিন্ড্রোমে আক্রান্ত এই তরুণ সংগীতশিল্পী এবার ‘বাধ্য হয়েই ফেরতে পারেন মিউজিক্যাল ট্যুরে। আয়েসি জীবন যাপনে অভ্যস্ত এই তারকার প্রয়োজন টাকার। বড় অঙ্কের এই খরচ যোগাতে এবার বাধ্য হয়েই করতে হবে অনুষ্ঠান।

সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম দি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বিবার তার প্রাক্তন বিজনেস ম্যানেজারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। সেই মামলা সংক্রান্ত কাজে প্রায় ৩০০ মিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়তে হয়েছে বিবারকে।

গত বছর থেকে কোনও মিউজিক ট্যুরও করেননি তিনি এমনকি ২০২১ সালের পর থেকে মুক্তি দেননি কোন অ্যালবাম। সম্প্রতি এই সংগীত শিল্পীর বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চলছে নেটিজেনদের মধ্য, হচ্ছে ব্যাপক আলোচনা সমালোচনা। এতো গুঞ্জনের মধ্যেই জাস্টিন ও তার স্ত্রী হেইলিকে দেখা গেছে ষষ্ঠ বিবাহবার্ষিকী পালন করতে।

সংবাদ মাধ্যমটির তথ্যানুযায়ী, জাস্টিন এক গুরুতর নিউরোলজিক্যাল সমস্যার সঙ্গে লড়াই করছেন। যে রোগের নাম র‌্যামসে হান্ট সিনড্রোম। যার ফলে কাজ তেমন ভাবে করতে পারছেন না। কিন্তু কমাতে পারেনি জীবন যাপনের খরচ।

বিবারের এক ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ‘জাস্টিন চিরকালই খরচের বিষয়ে বেপরোয়া এবং কোনও জিনিসের দাম বা নিজের ব্যাঙ্ক ব্যালেন্স কোথাওই নজর না দিয়ে খরচ করে যান। ফলে স্বাভাবিক ভাবেই টাকার টান তো হবেই।’ কিছুদিন আগে ৩ লাখ ৮০ হাজার ৩৪৯ ডলারের ট্যাক্সের মুখোমুখি হতে হয়েছেন তিনি। জানা যায়, ক্যালিফোর্নিয়ায় তার ১৬.৬ মিলিয়ন ডলারের যে সম্পদ আছে সেটার জন্যই করের ধাক্কা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us