শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

“মারা গেছেন বাবা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সামান্থার আবেগঘন পোস্ট”

Reporter Name
  • সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : একের পর এক আঘাত আসছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর জীবনে। তেলেগু এবং তামিল সিনেমায় অভিনয়ের পর বলিউডেও অভিষেক ঘটে সামান্থার। সম্প্রতি অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। এর মাঝেই তার জীবনকে আরও অন্ধকারময় করে ফেললো নতুন এক বিচ্ছেদ।

পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন সামান্থা রুথ প্রভুর বাবা জোসেফ প্রভু। শোকে বিহ্বল সামান্থা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন আবেগঘন পোস্ট। সেখানে লিখেছেন, ‘যত দিন না আবার আমাদের দেখা হচ্ছে বাবা’, সঙ্গে কষ্টের একটি ইমোজি ব্যবহার করেন।

সামান্থা চেন্নাইয়ে জোসেফ প্রভু ও নিনেট প্রভুর কোলে জন্ম নেন। তেলুগু অ্যাংলো-ইন্ডিয়ান পরিবারের সন্তান জোসেফ যার মাধ্যমে অনুপ্রাণিত হয়েছেন সামান্থা। অভিনেত্রীর জীবনকে প্রবলভাবে প্রভাবিত করেছেন তার বাবা। শোবিজ দুনিয়ায় নিজের ক্যারিয়ার তৈরি করেছেন মেয়ে, তাই তার জীবনের চড়াই-উৎরাইয়ের সফরে ঢাল হয়ে দাঁড়িয়েছে পরিবার, সে কথা বারবার স্বীকার করেছেন সামান্থা।

বাবা হিসেবে জোসেফ ছিলেন অত্যন্ত স্নেহময়, সামান্থা যে খুব আদুরে ছিলেন তা অভিনেত্রীর কথাতেই স্পষ্ট। সামান্থার ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই প্রকাশ্যে মুখ খুলেছেন তিনি। নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিচ্ছেদ যখন চর্চায় তখন এই ঘটনায় নিজের দুঃখ প্রকাশ করেছিলেন জোসেফ। সেই সঙ্গে সব মেনে জীবনে এগিয়ে চলার বার্তা দিয়েছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us