শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ঢাকায় কি আসলেই রাস্তায় নামাজ পড়েছেন আতিফ আসলাম?

Reporter Name
  • রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঢাকার আর্মি স্টেডিয়ামে গত শুক্রবার ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে সংগীত পরিবেশন করেছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। আয়োজকদের মতে, এদিন স্টেজে ১ ঘণ্টা ২০ মিনিট গান গাওয়ার কথা থাকলেও ভক্ত-শ্রোতার ভালোবাসায় অভিভূত হয়ে টানা ৩ ঘণ্টা মাতিয়েছেন তিনি।

কনসার্টের উদ্দেশে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পা রাখেন আতিফ। ছিলেন একটি পাঁচতারকা হোটেলে। এরপর শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করতে হোটেল থেকে বের হন এই গায়ক। এদিকে, ইতোমধ্যে সড়কের পাশেই মাস্ক পরিহিত অবস্থায় আতিফের নামাজ আদায়ের একটি ভিডিও ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল সেই ছবিতে দেখা যায়, মসজিদ কানায় কানায় পরিপূর্ণ থাকায় রাস্তায় জায়নামাজ বিছিয়ে জুমার নামাজ আদায় করছেন আতিফ। পাশেই নিরাপত্তায় নিয়োজিত ‍দুই জন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। গায়কের এমন সাদামাটা আচরণের প্রশংসা করছেন নেটিজেনরা।

বিষয়টি নিয়ে কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন জানিয়েছে, গত শুক্রবার জুমার নামাজ পড়েছিলেন আতিফ। কিন্তু কোথায় পড়েছেন সে বিষয়ে অবগত নন তারা। আর ভাইরাল হওয়া ছবিটা আতিফ আসলামের কি না সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন তারা।

উল্লেখ্য, ম্যাজিক্যাল নাইট-২.০ কনসার্টে আতিফ ছাড়াও পারফর্ম করেছেন পাকিস্তানের আরেক শিল্পী আব্দুল হান্নান। ছিলেন বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us