শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আমি খুবই দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি: শাহরুখ

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ‘বলিউড বাদশা’ তকমা নিয়ে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছেন শাহরুখ খান। তার খ্যাতি ছড়িয়েছে বিশ্বব্যাপী। ৬০ বছর বয়সি এই তারকার সংগ্রামের গল্পও অনেকেরই জানা। কিন্তু অতীত ভুলেননি শাহরুখ। তাই গর্ব করেই বললেন— “আমি খুবই দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি।” সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় ‘গ্লোবাল ফ্রেইট সামিট’। এতে যোগ দিয়ে নিজের ক্যারিয়ার, জীবন নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন শাহরুখ খান।

‘বাজিগর’ তারকা শাহরুখ খান বলেন, “আমি ভারতের খুবই দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। সুতরাং আমার ফিরিয়ে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। আমি পেয়েছি… এটা ভুল না। আমি যা পেয়েছি, সেটাকে আমি সম্মান করি। আমি হৃদয় থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি উপলদ্ধি করেছি, কেবল আমার কারণে আমি সফল হইনি; আমি যেভাবে জীবন পরিচালনা করেছি, সেখানে অসংখ্য মানুষের অংশগ্রহণ রয়েছে। সেটা সিনেমা এবং আমার ব্যক্তিগত জীবনেও।”

শাহরুখ তার জীবনের সাফল্যকে নিজের বলতে নারাজ। তার ভাষায়—“সম্ভবত মানুষ আমাকে অত্যন্ত ‘নম্র’ বলে সম্বোধন করেন। কিন্তু আমি বিশ্বাস করি, আমার সাফল্যের পেছনে রয়েছে অসংখ্য মানুষের সহযোগিতা। সেটা ব্যক্তিগত ও পেশাগত দুই জায়গাতেই। যদি আমার সাফল্যকে নিজের বলি, তবে এটি মূর্খতা ছাড়া আর কিছুই না।”

খানিকটা ব্যাখ্যা করে শাহরুখ খান বলেন, “আমি যা কিছু পেয়েছি। যেমন: খ্যাতি, ধনসম্পদ। কিন্তু এসব আমার নয়। আমি অত্যন্ত নম্র নই; আমি সৎ, এসব আমার নয়। আমি যে বাড়ির রেলিংয়ে দাঁড়াই, এটা কেবল আমার জন্য নয়, যা কিছু হয়েছে, তার সবই আমার জন্যই— এটা ভাবা কেবলই মূর্খতা। কারণ একমুখী রাস্তা হতে পারে না।”

শাহরুখ যেমন অন্যদের সাহায্য পেয়েছেন, তেমনি অন্যদেরও সহযোগিতা করতে চান তিনি। এ বিষয়ে ‘পাঠান’ তারকা বলেন, “যখন আমি দিল্লিতে আসি তখন আমার পকেটে কোনো টাকা ছিল না। আমি চাই সবাই সুযোগ পাক, যেমনটা আমি পেয়েছিলাম। আমি সহযোগিতার অংশীদার হতে চাই। অসংখ্য মানুষ আমাকে সুযোগ দিয়েছেন। আমিও এ ধরনের সুযোগ দিতে চাই, যেমনটা আমি পেয়েছি। আমার সহযোগিতা কারো জীবন বদলে যেতে পারে।”

১৯৬৫ সালে ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। তার শৈশবের প্রথম পাঁচ বছর কেটেছে ম্যাঙ্গালুরুতে। শাহরুখের দাদা ইফতিখার আহমেদ স্থানীয় পোর্টের প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন। যার কারণে সেখানে বসবাস করেন তারা। শাহরুখের বাবার নাম তাজ মোহাম্মদ খান, মা লতিফ ফাতিমা।

দিল্লির হংসরাজ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন শাহরুখ খান। তারপর জামিয়া মিলিয়া ইসলামিয়াতে গণযোগাযোগ বিষয়ে মাস্টার্সে ভর্তি হন। কিন্তু অভিনয় জীবন শুরু করার কারণে পড়াশোনা ছেড়ে দেন তিনি। তবে বলিউডে ক্যারিয়ার শুরুর দিকে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা-তে ভর্তি হন এই শিল্পী।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ খান। রোমান্টিক ঘরানার এ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। সিনেমাটিতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন শাহরুখ।

একই বছর ‘চমৎকার’, ‘দিল আসনা হে’ ও ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’ সিনেমায় অভিনয় করেন শাহরুখ। তার পরের বছর ‘ডর’ ও ‘বাজিগর’ সিনেমায় অভিনয় করে নিজের জাত চেনান শাহরুখ। তার অভিনয়ের জাদুতে মুগ্ধ হন কোটি ভক্ত; পৌঁছে যান সাফল্যের চূড়ায়। তার অভিনয়ের খ্যাতি আরো বাড়তে থাকে যশরাজ ফিল্মসের সিনেমায় ধারাবাহিকভাবে অভিনয় করে। একের পর এক হিট সিনেমা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করেন শাহরুখ। যদিও তার এই সফলতার জার্নির গল্প মোটেও সহজ ছিল। আর সে গল্প সবারই জানা।

অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সম্মাননা পেয়েছেন শাহরুখ খান। তার মধ্যে মোট পনেরোবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছেন তিনি। এর মধ্যে আটবার সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন তিনি। হিন্দি সিনেমায় বিশেষ অবদানের জন্য ২০০২ সালে তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন মোট পাঁচবার।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us