শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বিশ্ব আসরে ফিরতে চলেছে একসময়ের জনপ্রিয় ব্যান্ড লিনকিন পার্ক

Reporter Name
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : “লিনকিন পার্ক” বিংশ শতাব্দীর প্রজন্মের কাছে পার্ক অত্যন্ত জনপ্রিয় নাম। বিশেষ করে ব্যান্ডটির গানগুলো— নাম্ব, হেভি, এবং ইন দ্য এন্ড ভক্তদের হৃদয়ে আলাদা স্থান করে নিয়েছে। যদিও ব্যান্ডটির লিড ভোকালিস্ট চেস্টার বেনিংটনের অকাল মৃত্যুর পর ব্যান্ডটির পথ একসময় থমকে যায়।

লিড ভোকালিস্টে হারিয়ে ব্যান্ডটি একপ্রকার দিশেহারাই হয়ে গিয়েছিল। অবশেষে সাত বছর পর সহকর্মীর শোক কাটিয়ে নতুন সদস্য এমিলি আর্মস্ট্রং এবং কলিন ব্রিটেইনকে নিয়ে লিনকিন পার্ক তাদের নতুন ফুল লেন্থ অ্যালবাম ‘ফরম জিরো’ নিয়ে আবারও মঞ্চে ফিরছে। এমন তথ্যই জানিয়েছে বার্তা বিলবোর্ড।

নতুন অ্যালবামটি নিয়ে লিনকিন পার্কের আটটি অ্যালবাম হয়েছে ইতোমধ্যে। ব্যান্ডটির জনপ্রিয় কিছু অ্যালবাম যেমন: ২০০৩ সালের মেটেওরা, ২০০৭ সালের মিনিটস টু মিডনাইট এবং ২০১২ সালের লিভিং থিংস অ্যালবামগুলো যুক্তরাজ্যের টপ অ্যালবাম চার্টের শীর্ষে স্থানে রয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বরে, দীর্ঘ সাত বছরের বিরতির পর ব্যান্ডটি তাদের নতুন সিঙ্গেল দ্য এম্পটিনেস মেশিন প্রকাশ করে, যা বিলবোর্ড হট ১০০-এ ২১ নম্বরে এবং অফিসিয়াল ইউকে সিঙ্গেল চার্টে চার নম্বর অবস্থান ধরে রেখেছে।

জানা যায়, ব্যান্ডটি ২০২৫ সালে বিশাল এক বিশ্ব ট্যুর ঘোষণা করেছে, যে তালিকায় রয়েছে যুক্তরাজ্য, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা। সেই ট্যুরের অংশ হিসেবে আগামী বছরের ২৮ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে, যেখানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্পিরিটবক্স এবং জেপ্যাক মাফিয়া।

তাছাড়া, ব্রিটিশ গার্ল গ্রুপ এফ এল ও তাদের প্রথম অ্যালবাম অ্যাকসেস অল এরিয়া নিয়ে সেরা ১০-এ তিন নম্বরে অবস্থান করছে। এই অ্যালবামটি আইসল্যান্ড রেকর্ডসের মাধ্যমে মুক্তি পেয়েছে এবং এটি ২১ বছর পর একটি আর অ্যান্ড বি গার্ল গ্রুপের জন্য চার্টে সর্বোচ্চ স্থান অর্জন করেছে।

অন্যদিকে, কানাডিয়ান পপ গায়ক শাওন মেন্ডেস ছয় বছর পর তার নতুন অ্যালবাম শাওন নিয়ে যুক্তরাজ্য চার্টে ২২ নম্বরে অবস্থান করছে। এটি শাওনের পঞ্চম টপ ৪০ অ্যালবাম এবং ছয় বছরের মধ্যে তার প্রথম অ্যালবাম।

এছাড়াও, সাবরিনা কারপেন্টারের শর্ট এন সুইট তার জনপ্রিয়তা বজায় রেখে দুই নম্বরে এসেছে, আর গ্র্যামি মনোনীত চ্যাপেল রোয়ান তার অ্যালবাম দ্য রাইস অ্যান্ড ফল অব এ মিডওয়েস্ট প্রিন্সেস নিয়ে অপরিবর্তিত অবস্থান করছে। এ সপ্তাহের শুরুতে তিনি বিবিসির সাউন্ড অব ২০২৫ প্রতিযোগিতার লং লিস্টে স্থান পেয়েছেন, যার বিজয়ী জানুয়ারিতে ঘোষণা করা হবে।

কে-পপ সুপারস্টার এটিজ তাদের ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে, তাদের চতুর্থ ইউকে টপ ১০ রেকর্ড গোল্ডেন আওয়ার: পার্ট ২ নিয়ে চার নম্বরে অবস্থান করছে। ২০২৩ সালের ডিসেম্বরে এই গ্রুপের আগের অ্যালবাম দ্য ওয়ার্ল্ড এপিফানি: উইল দুই নম্বরে পৌঁছেছিল। এ ছাড়া এটিজের নতুন অ্যালবামটি বর্তমানে ইউকে টপ ১০-এ তাদের সফলতার ধারাবাহিকতা বজায় রেখেছে, যা তাদের বিশ্বব্যাপী জনপ্রিয়তার প্রমাণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us