শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

এবার পরিচালকের ভূমিকায় জোলি

Reporter Name
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নতুন সিনেমায় নাম লেখালেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সিনেমার নাম ‘স্টিচেস’। এটি পরিচালনা করছেন ফরাসি নির্মাতা অ্যালিস উইনোকোর। সিনেমাটিতে চলচ্চিত্র নির্মাতার ভূমিকায় অভিনয় করবেন জোলি। ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, জোলির ‘স্টিচেস’ সিনেমার গল্পের মূল প্লটটি প্যারিসের ফ্যাশন জগৎ নিয়ে, যেখানে ফ্যাশন উইকের সময় তিন নারীর জীবন একত্রিত হয়। অভিনেত্রী এ সিনেমায় একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করবেন। এটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ফ্রিম্যান্টল, অ্যাপার্টমেন্ট ও নেটফ্লিক্স। সিনেমাটি ডিস্ট্রিবিউশন করবে পাওয়ার হাউজ প্যাথি ফিল্মস। ফরাসি ও ইংরেজি ভাষায় নির্মিত হবে সিনেমাটি। তবে এর শুটিং কবে থেকে শুরু হবে, তা এখনো নিশ্চিত করা হয়নি। জোলির সর্বশেষ চলচ্চিত্র ‘মারিয়া’ এরই মধ্যে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। পেয়েছে প্রশংসাও। ‘মারিয়া’-এর চিত্রনাট্য লিখেছেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা স্টিভেন নাইট। সিনেমায় দেখানো হয়েছে অপেরা গায়ক মারিয়া ক্যালাসের জীবনের শেষ দিনগুলো। সিনেমাপ্রেমীদের অনেকেই মনে করছেন, মারিয়া ক্যালাস চরিত্রে অভিনয়ের জন্য জোলি পেতে পারেন অস্কার। আগামী বছর ১০ জানুয়ারি যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। সিনেমাটি পরিচালনা করেছেন পাবলো লাররাইন। সাম্প্রতিক সময়ে ব্যক্তি জীবন নিয়ে বেশ আলোচনায় ছিলেন অভিনেত্রী। সাবেক স্বামী ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ ও আইনি লড়াইয়ের কারণে প্রায়ই উঠে এসেছেন খবরের শিরোনামে। তবে সম্প্রতি ব্র্যাড পিটের সঙ্গে আইনি ঝামেলার নিস্পত্তি চেয়ে কিছুটা নমনীয় হতে দেখা গেছে জোলিকে। ব্যক্তিগত জীবনের বিতর্ক পাশ কাটিয়ে এবার অভিনয়ে মনোযোগ হয়েছেন জোলি। আগামী বছরের ফেব্রুয়ারিতে ৪০তম সান্তা বারবারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জোলিকে মাল্টিন মডার্ন মাস্টার অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us