শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

প্রথম উইকেন্ডেই ফ্লপ দ্যা রকের ‘রেড ওয়ান’!

Reporter Name
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ডোয়াইন জনসন। এই নামেই তিনি সিনেমার পর্দায় আসেন। তবে বিশ্ববাসীর কাছে তিনি ‘দ্য রক’ নামেই বহুল পরিচিত। রেসলিংয়ের মাঠে দুর্র্ধষ এক রেসলার তিনি। নানা বয়সের দর্শকের কাছেই তিনি সেরা। অভিনয়ে নাম লিখিয়েও দ্য রক খ্যাত তারকা একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে সবার প্রত্যাশা পূরণ করে যাচ্ছিলেন। তবে সেই সাফল্যের পথচলায় এলো ধাক্কা। জনসন অভিনীত ক্রিসমাস অ্যাকশন-কমেডি ‘রেড ওয়ান’ প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি। আশানুরূপ দর্শক টানতে পারছেন না এই মহাতারকা। যা হতাশ করছে তার ভক্তদেরও। ছবিটি উত্তর আমেরিকার ৪,০৩২টি থিয়েটারে মুক্তি পেয়েছে। প্রথম দিনে মাত্র ৩৪.১ মিলিয়ন আয় করতে পেরেছে। ২৫০ মিলিয়ন ডলারে নির্মিত সিনেমাটির বিশ্বজুড়ে প্রচার ও বিপণন ব্যয় আছে আরও ১০০ মিলিয়ন ডলার। এমন ব্যয়বহুল সিনেমার প্রথম দিনের আয় ৩৪ মিলিয়ন ডলার খুবই কম বলে মনে করছেন সিনে বিশ্লেষকরা। ‘রেড ওয়ান’ তিন সপ্তাহ ধরে শীর্ষে থাকা ‘ভেনম : দ্য লাস্ট ড্যান্স’ সিনেমাকে পরাজিত করেছে। তবে বড় বাজেটের কারণে সিনেমাটি সফল হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে এরইমধ্যে। তুলনা হিসেবে ‘জোকার ২’ ছবিকে টানছেন অনেকেই। ২০০ মিলিয়ন বাজেটের ছবিটি তার উদ্বোধনী সপ্তাহান্তে ৩৭ মিলিয়ন ডলার আয় করেও ফ্লপ হিসেবে বিবেচিত হয়েছে। অন্যদিকে ‘কিলারস অব দ্যা ফ্লাওয়ার মুন’ সিনেমাটি অনেক বেশি খরচে নির্মিত হলেও ২৩ মিলিয়ন ডলার উদ্বোধনী আয় দিয়ে ভালো ব্যবসা করেছিল। তাই ‘রেড ওয়ান’ সিনেমার ৩৪ মিলিয়ন ডলার উদ্বোধন আয়কে সরাসরি মন্দ হিসেবে দেখা হচ্ছে না। যদি ছবিটি সামনের দিনগুলোতে আয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারে তবে সাফল্যের মুখ দেখবে। কিন্তু সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন সমালোচকরা। কারণ সিনেমাটির জন্য প্রচুর খারাপ রিভিউ এসেছে। রোটেন টমোটেতো এ ছবির ক্রিটিক রেটিং এসেছে মাত্র ০৩৩%। যা একইদিনে মুক্তি পাওয়া ‘গ্লাডিয়েটর ২’ ছবির বেলাতে ৭৫ শতাংশ! এজন্যই ‘রেড ওয়ান’ টিম বেশ দুশ্চিন্তায় আছে যে এই রিভিউ সিনেমাটিকে ফ্লপের দিকে ঠেলে দিতে পারে। চলচ্চিত্র বিশেষজ্ঞ ডেভিড এ. গ্রস বলেন, উদ্বোধনী আয় খুব একটা ভয়াবহ নয় তবে এত উচ্চ বাজেটের সিনেমা হিসেবে ‘রেড ওয়ান’-এর জন্য পরিমাণটি যথেষ্টও নয়। এ ধরনের সিনেমার অন্তত ১৫০ মিলিয়ন ডলারের বেশি বাজেটে তৈরি করা উচিত না।’ বিদেশী বাজারে ‘রেড ওয়ান’ দ্বিতীয় সপ্তাহে ১৪.৭ মিলিয়ন ডলার যোগ করেছে। যার ফলে তার আন্তর্জাতিক আয় ৫০ মিলিয়ন এবং সর্বমোট বৈশ্বিক আয় ৮৪.১ মিলিয়নে পৌঁছেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us