শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মানসিক রোগে ভুগছেন আমির খান

Reporter Name
  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান অভিনেতার বাইরেও একজন প্রযোজক তথা পরিচালকও। তবে পেশাগত দিকের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার খবরের শিরোনামে দেখা গেছে তাকে। জানা গেছে, এক মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন আমির ও তার মেয়ে ইরা খান। ফলে দুজনকেই দৌড়াতে হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞের কাছে। সম্প্রতি এ প্রসঙ্গেই মুখ খুললেন আমির খান। সম্প্রতি আমির খান জানিয়েছেন, তিনি তার মেয়ে ইরা খানকে নিয়ে একটি বিশেষ ধরনের থেরাপি নিচ্ছেন। এই থেরাপির মাধ্যমে নাকি বাবা মেয়ের সম্পর্ক আগে থেকে অনেক বেশি শক্তিশালী হবে বলে আশাবাদী অভিনেতা। মানসিক প্রশান্তি এবং দুজনের সম্পর্কের উন্নতির জন্যই মূলত এই থেরাপি নেওয়া। বিগত এক বছর ধরে বাবা মেয়ে একসঙ্গে এই থেরাপি নিচ্ছেন। এবার ঠিক কতটা মজবুত হল তাদের সম্পর্ক, সে বিষয়েও কথা বলেন আমির। সম্প্রতি নেটফিক্সের একটি পডকাস্টে মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করতে গিয়ে আমির খান বলেন, ‘আমি আর আমার মেয়ে জয়েন্ট থেরাপি নিচ্ছি। আমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যার সমাধান করার জন্যই এই কাজ করছি আমি। আমি একটু অস্বস্তিতে ছিলাম ঠিকই, কিন্তু এখন বুঝতে পারছি এটা কতটা গুরুত্বপূর্ণ।’ আমির আরও বলেন, ‘আমরা দুজনেই বেশ কয়েক বছর ধরে থেরাপিস্ট-এর কাছে যাচ্ছি। এটি সত্যি কার্যকর প্রমাণিত হয়েছে আমাদের জীবনে। আমার মনে হয় সকলেরই থেরাপিস্ট-এর কাছে যাওয়া উচিত যদি জীবনে কোনও মানসিক চাপ বা সম্পর্কে কোনও সমস্যা থেকে থাকে। জীবন এবং সম্পর্কের মান দুটোই উন্নত হয়।’ এই থেরাপি নিয়ে আমির খানের মেয়ে ইরা বলেন, ‘আমাদের সম্পর্কে যে সমস্যা ছিল তা অনেকটাই কেটে গেছে এই থেরাপি নেওয়ার পর। এটি শুধু আমাদের সম্পর্কের উন্নতি ঘটাচ্ছে না, একে অপরের প্রতি শ্রদ্ধা এবং বোঝাপড়া বাড়ছে ধীরে ধীরে।’ প্রসঙ্গত, ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। ২০০২ সালে সেই সম্পর্কের ইতি টানেন তারা। ইরা রিনা এবং আমিরের মেয়ে। ২০০৫ সালে ফের কিরণ রাওকে বিয়ে করেন আমির। কিরণ এবং আমিরের সন্তানের নাম জুনায়েদ। তবে দুর্ভাগ্যবশত ২০২১ সালে এই সম্পর্কেও ইতি টানেন আমির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us