শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

এবারের বর্ষসেরা ‘আবেদনময়ী পুরুষ’ জন ক্রাসিনস্কি

Reporter Name
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : শেষ হল একটা বছর। প্রত্যেক বছরই জীবিত পুরুষদের মধ্য থেকে সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিকে সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ নির্বাচিত করে পিপলস ম্যাগাজিন। ২০১৫ সালে এই তালিকায় শীর্ষে ছিলেন ডেভিড বেকহ্যাম। গত ১০ বছরে এসেছে আরও অনেক জনপ্রিয় তারকাদের নাম। এবার এই স্বীকৃতি জুটলো জন ক্রাসিনস্কির ভাগ্যে। তিনি হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্টের স্বামী। নিজেও নামকরা একজন আমেরিকান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা। গত মঙ্গলবার রাত ৮ টায় দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্টে তার সেরা আকর্ষণীয় পুরুষ হওয়ার খবরটি ঘোষণা করা হয়। ৪৫ বছর বয়সী ক্রাসিনস্কি জানান, এই খবর শোনার পর তার তিনি খুবই অবাক হয়েছেন। ‘আমি কিছুই ভাবতে পারছিলাম না। আমি শুধু ভাবছিলাম, এটা কি কোনো প্র্যাঙ্ক?’- যোগ করেন তিনি। পিপলকে এও বলেন, ‘আমি সাধারণত এমন বিষয়গুলো নিয়ে কখনো ভাবি না যে আমি কোনোকিছুতে সেরা হবো। সেখানে সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ হব এমনটা ভাবাটা তো খুবই আশ্চর্যের! কিন্তু এটা ছিল সেই দিন যা আমাকে আনন্দ দিয়েছে।’ ক্রাসিনস্কি বলেন, তার স্ত্রী অভিনেত্রী এমিলি ব্লান্ট খুবই আনন্দিত হয়েছেন খবরটা শুনে। তিনি বলেন, ‘আমি যখন তাকে খবরটা জানালাম সে অনেক খুশি ছিল।’ ক্রাসিনস্কি আমেরিকার জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দ্য অফিস’-এ জিম হ্যালপোর্ট চরিত্রে এবং প্রাইম ভিডিও সিরিজ ‘জ্যাক রায়ান’-এ সিআইএ বিশ্লেষক চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তিনি ২০১৮ সালের ‘এ কোয়াইট প্লেস’ এবং ২০২০ সালে মুক্তি পাওয়া এর সিক্যুয়েলটি পরিচালনা করেছেন। সেখানে অভিনয়ও করেছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us