শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

চুপিসারে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি

Reporter Name
  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গত ৫ আগষ্টে হাসিনা সরকার পতনের পর থেকে এক অর্থে লোকচক্ষুর বাইরেই রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনও কাটেনি। এদিকে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে তার বিয়ের খবর। গত মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি। শোনা যাচ্ছে, তিনি বিয়ে করেছেন টিকটকার রাইসাকে। এতো দিন রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। তবে সেই রাইসার সঙ্গেই আফ্রিদির বিয়ের ছবিতে ছয়লাব নেটদুনিয়া। তবে ছবিগুলো কবের বা কবে বিয়ে হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও উত্তর পাওয়া যায়নি। রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। তবে গুঞ্জন চলছে, দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে। তৌহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলটি চালু করেন ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি। চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৬৩ লাখ। এখন পর্যন্ত তৌহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে ২০৮টি ভিডিও পোস্ট করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us