শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ক্যাপ্টেন আমেরিকার ম্যান্টেল পড়লেন অ্যান্থনি ম্যাকি

Reporter Name
  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মার্ভেল সিনেমা মানে শুধু অ্যাকশন ও উত্তেজনাই নয়, দর্শকের জন্য থাকে নতুন কিছু গল্প। এবারও হচ্ছে না এর ব্যতিক্রম। এ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। এতে প্রথমবারের মতো ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে দেখা যাবে অ্যান্থনি ম্যাকিকে। এর আগে সবশেষ এ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে হলিউড অভিনেতা ক্রিস ইভানসকে। সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারটি ব্রাজিলের ডি২৩ ফ্যান ইভেন্টে উন্মোচন করা হয়, যেখানে অ্যান্থনি ম্যাকি ও ড্যানি রামিরেজ উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে মুহূর্তটি ভাগ করে নেন। ২ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলারে ম্যাকিকে দেখা যায় রেড হাল্কের বিরুদ্ধে লড়াই করতে, যেখানে রেড হাল্ক হিসেবে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড। ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমাটি পরিচালনা করেছেন জুলিয়াস ওনাহ এবং এতে হ্যারিসন ফোর্ড অভিনয় করেছেন ‘থ্যাডিয়াস থান্ডারবোল্ট রস’ চরিত্রে। গল্পে দেখা যাবে যিনি ইউএস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ক্যাপ্টেন আমেরিকাকে সরকারি সামরিক পদে নিয়োগ দিতে চান। তবে স্যাম উইলসন ‘অ্যান্থনি ম্যাকি’ দায়িত্ব নেওয়ার আগে একটি বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের তদন্ত শুরু করেন রেড হাল্ক, যা নিয়েই এগিয়ে যাবে এ সিনেমার গল্প। ট্রেলারে একমুহূর্তে ম্যাকিকে বলতে শোনা যায়, ‘তোমার আশপাশের লোকজনের বিশ্বাস ভেঙে পড়েছে। আমাকে এটি ঠিক করতে দাও।’ এর উত্তরে ফোর্ড বলেন, ‘সাবধান হও। তুমি স্টিভ রজার্স নও।’ ম্যাকি তখন উত্তর দেন, ‘তুমি ঠিক বলেছ, আমি স্টিভ রজার্স নই।’ তবে এই স্টিভ রজার্স চরিত্রের গুরুত্ব ট্রেলারে উন্মোচন করা হয়নি। এ সিনেমায় আরও অভিনয় করছেন, ড্যানি রামিরেজ নতুন ‘ফ্যালকন’, কার্ল লাম্বলি ‘আইজায়াহ ব্র্যাডলি’, শিরা হ্যাস ইসরায়েলি ‘সাবরা’, জিয়ানকাতলো এসপোসিতো ‘সাইডওয়াইন্ডার’, লিভ টাইলার ‘বেটি রস’, টিম ব্লেক নেলসন স্যামুয়েল ‘স্টার্নস দ্য লিডার’ হিসেবে পর্দায় উপস্থিত হবেন। এর আগে অ্যান্থনি ম্যাকি ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার সিনেমায় স্যাম উইলসনের চরিত্রে আত্মপ্রকাশ করেন। সেখানে তাকে ফ্যালকন হিসেবে দেখা যায়। ম্যাকি পরে ডিজনি প্লাস সিরিজ দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারে প্রধান চরিত্রে অভিনয় করেন, যেখানে তার ক্যাপ্টেন আমেরিকা হিসেবে পরিণত হওয়ার যাত্রা তুলে ধরা হয়। ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে। এ সিনেমাটি মারভেল ইউনিভার্সের জন্য নতুন এক দিগন্তের সূচনা করবে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us