শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

এবার ‘রোবোট্যাক্সি’ বাজারে আনছে টেসলা

Reporter Name
  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : অবশেষে নিজেদের তৈরি প্রথম রোবোট্যাক্সি (রোবট ট্যাক্সি) উন্মোচন করছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে গত বৃহস্পতিবার ‘সাইবারক্যাব’ নামের রোবোট্যাক্সি উন্মোচন করতে যাচ্ছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। ২০২৩ সালের মধ্যে রোবোট্যাক্সি বাজারে আনার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা আনতে পারেনি টেসলা। এরপর গত এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছিলেন, টেসলার তৈরি রোবোট্যাক্সি বাজারে আসবে আগামী ৮ আগস্ট। কিন্তু নির্দিষ্ট দিনে নিজেদের তৈরি রোবোট্যাক্সি উন্মোচন করতে পারেনি টেসলা। অবশেষে গত বৃহস্পতিবার রোবোট্যাক্সি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এর আগে সাইবারক্যাব বিষয়ে খুব বেশি তথ্য জানায়নি টেসলা কর্তৃপক্ষ। তাদের তথ্যমতে, স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবটচালিত রোবোট্যাক্সি গাড়িটি ট্যাক্সি হিসেবে ভাড়া করা যাবে। যাত্রীরা স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে গাড়িটি ভাড়া করতে পারবেন। বৈদ্যুতিক গাড়িশিল্পের জন্য টেসলার রোবোট্যাক্সিকে বলা হচ্ছে বড় একটি পদক্ষেপ। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, টেসলার রোবোট্যাক্সিতে দুটি আসন ও প্রজাপতির মতো পাখা থাকবে। এটি ক্যামেরা ও কম্পিউটার শক্তি কাজে লাগিয়ে রাস্তায় চলাচল করবে। প্রচলিত স্বয়ংক্রিয় গাড়িগুলোর সঙ্গে পার্থক্য এখানে। অন্য গাড়িতে যেখানে লিডার নামের লেজারভিত্তিক সেন্সর ব্যবহৃত হয়, সেখানে এটি চলবে ক্যামেরা প্রযুক্তিতে। এ গাড়িতে টেসলার তৈরি ‘ফুল সেলফ-ড্রাইভিং’ সফটওয়্যার থাকতে পারে। এ ছাড়া এতে স্টিয়ারিং হুইল ও পেডালের মতো ফিচারগুলো না-ও থাকতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকসের নানা সুবিধা যুক্ত হতে পারে এতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us