শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আমেরিকায় ‘বাপা’ থেকে পুরস্কৃত প্রতীক হাসান

Reporter Name
  • রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই যোগ্য উত্তরসূরী প্রতীক হাসান ও প্রীতম হাসান। দুজনেই বাংলাদেশের গানের ভুবনে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। প্রতীক হাসান অনেক আগেই শ্রোতা দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। আর সাম্প্রতিক সময়ে প্রীতম হাসান রয়েছেন গানের ভুবনে আলোচনার শীর্ষে। গত জুলাই মাসে প্রতীক হাসান আমেরিকা গিয়েছেন স্ত্রী মৌসুমী ও একমাত্র সন্তান (কন্যা) প্রতীকাকে নিয়ে। সেখানে গিয়ে তিনি এরইমধ্যে বেশ কয়েকটি স্টেজ শোতেও অংশগ্রহন করেছেন। এরইমধ্যে প্রতীক আমেরিকাতে একটি বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েসন (বাপা) অ্যাওয়ার্ড-এ ভূষিত হয়েছেন প্রতীক হাসান। ‘নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টম্যান্ট’র ডেপুটি চীফ ভিক্টোরিয়া পেরির হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহন করেন। এমন একটি এসোসিয়েন থেকে একজন শিল্পী হিসেবে সম্মাননা পেয়ে ভীষণ উচ্ছ্বসিত প্রতীক। এ বিষয়ে প্রতীক বলেন, একজন শিল্পী হিসেবে বাপা আমাকে যে সম্মাননা দিয়েছে তাতে সত্যিই আমি ভীষণ গর্বিত। আমি বাপা’র প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি। সেই সাথে সবার কাছে দোয়া চাই যেন আগামীতেও আমি আরো ভালো ভালো গান শ্রোতা দর্শককে উপহার দিয়ে যেতে পারি। আমার স্ত্রী সন্তান, আমার মা আর আমার ছোট ভাই প্রীতমের পরিবারের জন্যও দোয়া করবেন সবাই। প্রতীকের সর্বশেষ প্রকাশিত গান ছিলো ‘প্রেমে দিওয়ানা’। গানটি এখনপর্যন্ত ইউটিউবে ৭০ লক্ষ’রওবেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। ২০১৭ সালে প্রকাশিত প্রতীক ও নাওমির গাওয়া ‘বেইয়াইন সাব’ গানটি দারুণ জনপ্রিয়তা লাভ করে। গানটি তিন কোটিওর বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটি লিখেছেন প্রতীক ও প্রীতম। সুর করেছেন প্রীতম হাসান। প্রতীকের বাবার কণ্ঠের অনেক জনপ্রিয় একটি গান ‘প্রাণের চেয়ে প্রিয়’। এই গানটি সাত বছর আগে প্রতীক কাভার করেছিলেন। প্রয়াত আহমেদইমতিয়াজ বুলবুলের লেখা ও সুর করা এই গানটির পুণঃসঙ্গীতায়োজন করেছিলেন তাপস। স্টেজ শো’তে প্রতীক তার বাবার গাওয়া বিখ্যাত গানগুলোও পরিবেশন করে প্রজেন্মর পর প্রজন্মের মাঝে তার বাবাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। আবার নিজেরও মৌলিক গানও পরিবেশন করেন তিনি। এটা সত্যি যে আজকের প্রতীক হাসান হয়ে উঠতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক সংগ্রাম করতে হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us