শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সুখবর দিলেন আথিয়া-রাহুল

Reporter Name
  • শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের পর মা-বাবা হতে চলেছেন আরও এক তারকা-জুটি। জীবনের এই বিশেষ মুহূর্তের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিলেন তারা। দুই থেকে তিন হওয়ার খুশি, ইনস্টাগ্রামের মাধ্যমে শেয়ার করেছেন আথিয়া শেঠি এবং কেএল রাহুল। তারা জানালেন, আগামী বছরেই তাদের ঘরে আসবে নতুন সন্তান। ২০২৩ সালে বিয়ে হয় ক্রিকেট তারকা কেএল রাহুল ও আথিয়া শেঠির। চলতি বছরের শুরুতেই গুঞ্জন শোনা যাচ্ছিল- পরিবার পরিকল্পনা শুরু করেছেন রাহুল-আথিয়া। যদিও সেই সময়ে এ খবরের কোনো সত্যতা নেই বলেই জানিয়েছিলেন তারা। এবার সন্তান আগমনের খবর নিজেই দিলেন সুনীলকন্যা। মাস কয়েক আগে একটি রিয়ালিটি শোয়ের মঞ্চে সঞ্চালিকা ভারতী সিংকে মজার ছলে সুনীল শেটি বলেছিলেন, পরের সিজনে যখন আসব, তখন আমি দাদুর মতো হেঁটে দেখাব। ২০২৫ সালে প্রথম সন্তানের জন্ম দেবেন আথিয়া। ইনস্টাগ্রামের পোস্টে রয়েছে ‘ইভিল আই’-র ছবি। সঙ্গে লেখা, ‘আওয়ার বিউটিফুল ব্লেসিং কামিং সুন। ২০২৫ (২০২৫-এ ঈশ্বরের আশীর্বাদ আসছে আমাদের কাছে)।’ দোসর ছোট্ট পায়ের ছবি। আথিয়ার মা হওয়ার খবর জানতে পেরে শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী সিনহা, বাণী কাপুর, এশা গুপ্তের মতো অভিনেত্রীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us