শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সারাদিন ল্যাপটপে কাজ, চোখের চাপ কমাতে যা করা উচিত

Reporter Name
  • বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বর্তমান সময়ে কম-বেশি সবই কম্পিউটারের সামনে বসে অনেকক্ষণ ধরে কাজ করেন। কিংবা কেউ সারাদিন ল্যাপটপে কাজ করছেন। এতে দেখা আপনি ৮-৯ ঘণ্টা কাজ করছে। যে কারণে আপনার চোখের বারোটা বেজে যাচ্ছে। এতে আপনার অনেক সময় চোখ শুকিয়ে যায়। ক্লান্ত লাগে। আবার অনেকের চোখে প্রচুর চাপ সৃষ্টি হয়। চোখ ব্যথা করে, জ্বালাপোড়া করে।

তাই আপনার চোখের বারোটা বাজার আগেই চোখের চাপ কমিয়ে ফেলুন। আপনি যদি চোখের চাপ কমাতে চান তা হলে সারাদিন কখনই ফোন ব্যবহার করবেন না কিংবা সারাদিন কম্পিউটারের দিকে তাকিয়ে থাকবেন না।

এখন কী করে বুঝবেন আপনার চোখে চাপের সৃষ্টি হচ্ছে। লক্ষণ যখন দেখবেন আপনার চোখ শুকিয়ে যাচ্ছে বা জ্বালাপোড়া করছে কিংবা চোখ ক্লান্ত লাগছে, ব্যথা করছে তাকাতে কষ্ট হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে চোখ ঝাপসা হয়ে যায়। মাথাব্যথা হয়, আবার প্রচণ্ড পরিমাণে চোখ চুলকায়। কীভাবে মিলবে রেহাই। দূরের দিকে তাকান যদি আপনি চোখের এই চাপ কমাতে চান, তাহলে অন্তত কুড়ি সেকেন্ড দূরের দিকে তাকিয়ে থাকবেন। কাজ করতে করতে দূরের দিকে যদি তাকিয়ে থাকেন, তাহলে মানসিক চাপ কমার সঙ্গে সঙ্গে চোখের চাপও কমে আসবে।

চোখের ব্যায়াম করুন চোখের বিশ্রাম দিন। চোখ বন্ধ করে থাকুন। চোখের ব্যায়াম করুন। এতে কিন্তু চোখের চাপ কিছুটা হলেও কমবে।

আলো কমিয়ে কাজ করুন কম্পিউটার বা ফোনের। এতে আলো চোখে যেহেতু সমস্যা করে, তাই এই কম্পিউটার বা ফোনের আলো একটু কমিয়ে কাজ করার চেষ্টা করুন। মাঝে মধ্যে কাজ ছেড়ে উঠে বারবার চোখে পানি দিন। আলোর সামনে কাজ করুন যখন কম্পিউটার ব্যবহার করবেন তখন, কিন্তু দেখবেন আপনার কম্পিউটারের সামনে যেন পর্যাপ্ত পরিমাণে আলো থাকে। তাহলে কিন্তু চোখের চাপ একদমই হবে না।

যদি আপনি নিত্যদিন আট-নয় ঘণ্ট কাজ করেন, তাহলে অবশ্যই সকালবেলা উঠে চোখের ব্যায়াম করুন। যদি পারেন সবুজ ঘাসের দিকে তাকিয়ে থাকুন। এতে আপনার চোখ ব্যথা থাকলে তাও কমবে। সেই সঙ্গে চোখের চাপ অনেকটাই কমবে। সঠিক লেন্স বা চশমা পরুন। এতে চোখের চাপ কমবে, সেই সঙ্গে বাড়বে দৃষ্টিশক্তিও। এমনকি মাথাব্যথার সমস্যা থাকলে তাও কমবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us