শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

দুই অঙ্গনেই সফল ব্র্যাড পিট

Reporter Name
  • শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: হলিউড অভিনেতা ব্র্যাড পিট। এ বয়সেও বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছেন। বিশ্বজুড়ে কোটি ভক্তদেরকেও মাতিয়ে রাখছেন তার সুনিপুণ অভিনয়ের মাধ্যমে। ‘টুয়েল্ভ ইয়ার্স এ স্লেইভ’, ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউডের মতো সিনেমার দুরন্ত অভিনেতা ষাট বছর বয়সের ব্র্যাড পিট এখনো দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। চলতি বছর মুক্তি পাওয়া তার অভিনীত একটি সিনেমা হলিউড দর্শকদের কাছে হিটের তকমা পেয়েছে। পিট অভিনীত অ্যাকশন কমেডি সিনেমা ‘ওল্ফস’ মুক্তি পেয়েছে গত ২৭ সেপ্টেম্বর। অ্যাপ্ল টিভি প্লাসে এ সিনেমা মুক্তির পর থেকেই নতুন করে আলোচনায় আসেন এ অভিনেতা।

৮৫ মিলিয়ন ডলার খরচে নির্মিত ‘ওল্ফস’ মুক্তি দিয়েছে অ্যাপ্ল টিভি প্লাস কর্তৃপক্ষ। জন ওয়াট্স পরিচালিত এ সিনেমায় ব্রাড পিটকে সঙ্গ দিয়েছেন আরেক হলিউড সেনসেশন জর্জ ক্লুনি (৬৩)। মূলত সিনেমার আদ্যোপান্তজুড়ে রয়েছে এ দুজনের নিখাদ অভিনয়।

শুধু ‘ওল্ফস’ নয়, জোসেফ কোসিনস্কি পরিচালিত ‘এফওয়ান (ফরমুলা ওয়ান)’এ আরও দুর্দান্তভাবে নিজেকে উপস্থাপন করছেন ব্র্যাড পিট। আমেরিকায় সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর ২৭ জুন। স্পোর্টস অ্যাকশন ড্রামানির্ভর এ সিনেমায় তিনি অভিনয় করছেন গল্পের মূল চরিত্রে।

এর আগে বছরের শুরুতেই নিজের প্রযোজিত সিনেমা ‘বব মার্লি: ওয়ান লাভ’ সিনেমা মুক্তি দিয়েও আলোচনায় এসেছিলেন ব্র্যাড পিট। রেইনাল্ডো মারকাস গ্রিন পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে। মাত্র ৭০ মিলিয়ন ডলার খরচের বায়োগ্রাফিক্যাল ড্রামানির্ভর সিনেমাটি বক্স অফিসে আয় করেছে প্রায় ১৮১ মিলিয়ন ডলার।

অন্যদিকে ব্র্যাড পিট নিজে প্রযোজনায় সাফল্য পেয়েছেন সিনেমা ‘বিট্লজুস বিট্লজুস’-এর মাধ্যমে। সিনেমাটি চলতি বছর ৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল। টিম বার্টন পরিচালিত ডার্ক ফ্যান্টাসি কমেডি হরর এ সিনেমা নির্মাণে খরচ হয়েছিল ১০০ মিলিয়ন মার্কিন ডলার। আর এটি বক্স অফিস থেকে আয় করেছে প্রায় ৪০০ মিলিয়ন। এর মানে হলো, এ বছর অভিনেতা ও প্রযোজক, দুই পরিচয়েই ব্যাপক সফলতা দেখিয়েছেন ব্র্যাড পিট। অর্থাৎ হলিউডের দুই অঙ্গনেই সফল এ অভিনেতা।

তবে ক্যারিয়ারে দারুণ সব সাফল্য পেলেও ব্যক্তিজীবন নিয়ে খুব একটা ভাল যাছে না এ অভিনেতার। ভালোবেসে ২০০০ সালে জেনিফার এনিস্টোনকে বিয়ে করেছিলেন ব্র্যাড পিট। তাদের মধ্যে ছাড়াছাড়ি হয় ২০০৫ সালে। এরপর দীর্ঘ ১০ বছর জোলির সঙ্গে প্রেমের সম্পর্ক পরিণতি পায় ২০১৪ সালে বিয়ের মাধ্যমে। কিন্তু সে সংসার টেকে মাত্র দুই বছর। ২০১৬ সালেই তাদের মধ্যেও ছাড়াছাড়ি হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us