শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

অর্থের অভাবে গাড়ি নিলামে তুলছেন জোলি

Reporter Name
  • রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: বর্তমানে প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের সঙ্গে আইনি লড়াই নিয়ে আলোচনায় রয়েছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এরইমধ্যে নতুন খবরে শিরোনাম হলেন অভিনেত্রী। নিজের সংগ্রহে থাকা ভিনটেজ ১৯৫৮ ফেরারি গাড়িটি নিলামে তুলবেন জোলি। আগামী মাসে প্যারিসে হবে এই নিলাম। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, জানা যায়, নিলামের জন্য তিনি ক্রিস্টি’স অকশন হাউজকে বেছে নিয়েছেন জোলু। এটিকে ‘এক্সেপশনাল সেল’ বলা হচ্ছেন নিলাম প্রতিষ্ঠানটির তরফ থেকে। আগামী ২০ নভেম্বর বসবে নিলামের আসর। ভিনটেজ ১৯৫৮ ফেরারি অন্যতম স্পোর্টস কার। ১৯৫২ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত গাড়িটি বাজারে পাওয়া যেত। সেই সময়ে এই গাড়িটিতে ছিল একাধিক আধুনিক সুবিধা। ১২-সিলিন্ডার, ২৪০-হর্স-পাওয়ারের ইঞ্জিনের ১৯৫৮ ফেরারি ২৫০ জিটি গাড়িটি বাংলাদেশের মুদ্রায় প্রায় ৮ কোটি থেকে সাড়ে দশ কোটি টাকায় বিক্রি হতে পারে। গাড়িটি ১৪, ১৬ এবং ২০ নভেম্বর ক্রিস্টি’সের প্যারিস শো রুমে রাখা হবে সর্বসাধারণের দেখার জন্য। এরপরেই নিলামে উঠবে এই গাড়ি। তবে অ্যাঞ্জেলিনা জোলি কেন তার সংগ্রহে থাকা এই গাড়িটি নিলামে তুলতে যাচ্ছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। অভিনেত্রীর ভক্তদের ধারণা ব্যক্তিজীবন নিয়ে হতাশ হয়েই হয়তো এমন করছেন অভিনেত্রী। হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট গত কয়েক বছর ধরে লড়ছেন। ব্যক্তি জীবনে ছয় সন্তানের অভিভাবকত্ব, সম্পত্তির মালিকানা, মানহানির অভিযোগ নিয়ে দুজনের আইনি লড়াই জারি রয়েছে। অবশেষে সব অভিযোগ তুলে নিয়ে নিজের কাজে মনোযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। পাশাপাশি ব্র্যাড পিটকেও লড়াই শেষ করার অনুরোধ করেছেন তিনি। হয়তো সবকিছু নতুন করে শুরু করতেই নিলামের সিদ্ধান্ত নিয়েছেন জোলি। এবার দেখার পালা তিনি এই বিষয়ে স্পষ্ট কিছু জানান কিনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us