শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত

Reporter Name
  • শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠেছে জিমেইল। এটি কেবল ব্যক্তিগত প্রয়োজনেই নয়, অফিসিয়াল কাজেও ব্যবহার করা হয়, যেখানে ডকুমেন্ট, ছবি, ভিডিওসহ বিভিন্ন ফাইল শেয়ার করা হয় ই-মেইলের মাধ্যমে। তবে গুগল সম্প্রতি ঘোষণা করেছে, আসছে ২০ সেপ্টেম্বর থেকে যারা তাদের জিমেইল অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন না, সেই সব নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধ করা হবে। যদি আপনার অ্যাকাউন্টও দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকে, তাহলে সমস্যায় পড়তে পারেন। গুগলের মতে, সার্ভারের ওপর বাড়তি চাপ কমাতে এবং স্টোরেজ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যেসব জিমেইল অ্যাকাউন্ট টানা দুই বছরের বেশি সময় ধরে ব্যবহৃত হয়নি, সেগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই আজকাল বিভিন্ন কারণে একাধিক জিমেইল অ্যাকাউন্ট তৈরি করলেও সবগুলো সক্রিয় রাখেন না। এ কারণেই গুগল এই উদ্যোগ নিচ্ছে। গুগলের নতুন নীতিমালায় বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার না করা অ্যাকাউন্টগুলোকে প্রথমে নোটিফিকেশন পাঠানো হবে, যাতে অ্যাকাউন্টধারীরা অ্যাকাউন্ট সক্রিয় করতে পারেন। যদি এরপরও অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় থাকে, তাহলে গুগল তা স্থায়ীভাবে বন্ধ করবে। তবে, আপনি যদি চান আপনার জিমেইল অ্যাকাউন্ট সক্রিয় রাখতে, কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করতে পারেন। এর মধ্যে অন্যতম হলো, আপনার অ্যাকাউন্টে অন্তত একবার লগ ইন করা, ই-মেইল পাঠানো বা প্রাপ্ত মেইলগুলো পড়া, গুগল ড্রাইভ বা গুগল ফটো ব্যবহারের মাধ্যমে ফাইল শেয়ার করা। এছাড়াও, আপনার জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ইউটিউবে ভিডিও দেখুন অথবা গুগলে কিছু সার্চ করুন। এই কাজগুলো আপনাকে আপনার অ্যাকাউন্ট সচল রাখতে সহায়তা করবে এবং বন্ধ হওয়ার ঝুঁকি থেকে রক্ষা করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us