শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

রণবীরের নগ্ন ছবিতে আপত্তি নেই দীপিকার! 

Reporter Name
  • বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

এক সময়ে ছোট পর্দার আকর্ষণ ছিল ধারাবাহিক ‘শক্তিমান’। সেই ধারাবাহিক ছবির আকারে তৈরি হচ্ছে। ‘শক্তিমান’-এর চরিত্রে অভিনয় করতে চলেছেন রণবীর সিংহ। কয়েক বছর আগে এই খবরই ছড়ায়। কিন্তু, কাল হল রণবীরের উন্মুক্ত ফটোশুট? সেই ফটোশুট দেখে চটে গিয়েছিলেন স্বয়ং ‘শক্তিমান’ তথা মুকেশ খন্না। তার আপত্তিতেই কি রণবীরের শেষ পর্যন্ত ‘শক্তিমান’ সাজা হল না? সম্প্রতি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মুকেশ সেই নগ্ন ফটোশুট নিয়ে বলেন, রণবীর আসলে নগ্ন হয়ে ফটোশুট করেনি। ও আমাকে বলেছিল, ফটোশুটের সময় ও অন্তর্বাস পরেছিল। কিন্তু আমার মনে আছে, সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ও জানিয়েছিল, নগ্ন ফটোশুটে ও যথেষ্ট স্বচ্ছন্দ বোধ করেছিল। রণবীর স্বচ্ছন্দ হতে পারে। কিন্তু এই ছবি দেখে আমরা স্বচ্ছন্দ নই। এমন উন্মুক্ত ফটোশুট করায় স্ত্রী হিসেবে দীপিকা পাড়ুকোন কেন কোনো আপত্তি জানাননি? প্রশ্ন তোলেন মুকেশ। তিনি বলেন, ‘রণবীরের স্ত্রীও বিষয়টি নিয়ে বেশ স্বচ্ছন্দ ছিলেন। সংবাদমাধ্যমের কাছে এমনই মন্তব্যে করেছিলেন ওঁরা। দীপিকা কোনো আপত্তিই জানাননি। যে কোনো মহিলার স্ত্রী হিসাবে আপত্তি জানানোর কথা এমন পরিস্থিতিতে। এত আধুনিক হওয়ার তো দরকার নেই।’ রণবীর নাকি ‘শক্তিমান’-এর চরিত্রে অভিনয় করতে আগ্রহী ছিলেন। এই ইচ্ছে তিনি মুকেশ খন্নার কাছেও প্রকাশ করেছিলেন। কিন্তু রাজি হননি মুকেশ। কারণ স্বরূপ বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘এই চরিত্রের মুখে যে বিষয়টি প্রয়োজন সেটা রণবীরের মধ্যে নেই। রণবীর খুবই ছটফটে। দেখে মনে হয়, ও কথা দিয়ে অন্যদের ভোলাতে পারে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us