শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

এক্স টিভি বিটা অ্যাপ এবার অ্যান্ড্রয়েড টিভিতে

Reporter Name
  • সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: এক্স টিভি বিটা অ্যাপ এবার অ্যান্ড্রয়েড টিভিতেও দেখা যাবে। এক্সের সিইও ইলন মাস্ক জানিয়েছেন, নেটফ্লিক্স এবং অন্যান্য ওটিটি অ্যাপের মতো এখন অ্যান্ড্রয়েড টিভিতেও সাপোর্ট করবে এক্স টিভি। এতে বলা হয়, আপাতত এক্স টিভির বিটা ভার্সন এলজি, অ্যামাজন ফায়ার টিভি এবং গুগল টিভি ডিভাইসে দেখা যাবে। তবে শিগগিরই এটি আরও বিভিন্ন ডিভাইসেও দেখা যাবে। কিন্তু কবে থেকে নতুন ডিভাইসে এটি ব্যবহার করা যাবে তা না জানালেও আগামী কয়েকমাসের মধ্যে বেশিরভাগে ডিভাইসে এটি ব্যবহার করা যাবে। এক্স টিভি অ্যাপে সিনেমা, টিভি শো, ডকুমেন্টারি এবং অরিজিনাল কনটেন্ট দেখা যাবে। এতে এইচডি ও ৪কে রেজুলেশনের কনটেন্ট পাওয়া যাবে। এক টুইট বার্তায় মাস্ক জানিয়েছেন, এক্স টিভির বিটা সংস্করণ চলে এসেছে। অ্যান্ড্রয়েড টিভিতে এখন এটি ব্যবহার করা যাবে। ফলে স্মার্ট টিভিতে কনটেন্ট দেখার আরও একটি বিকল্প পাওয়া যাবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us