শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

পর্দায় ঘনিষ্ঠতা প্রসঙ্গে মুখ খুললেন তৃপ্তি

Reporter Name
  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:  ২০১৭ সালে অভিনয় জগতে পা রাখেন ‘অ্যানিমেল’খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি। পোস্টার বয়েজ, লায়লা মজনু, বুলবুল, কালার মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। তবে অ্যানিমেল তার ক্যারিয়ার ৩৬০ ডিগ্রি এঙ্গেলে ঘুরিয়ে দিয়েছে। গত বছর রণবীর কাপুরের সঙ্গে অ্যানিমেলে অভিনয় করে দর্শকের দরবারে অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছেন তৃপ্তি। সাহসী দৃশ্যে তৃপ্তির অভিনয়ে তৃপ্ত দর্শকরা। রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে মুম্বাই কনক্লেভ ২০২৪’-এ যোগ দিয়েছিলেন তৃপ্তি। সেখানে তিনি সিনেমাটির বিষয়ে নানা কথা বলেছিলেন। পাশাপাশি তার চরিত্র ‘জোয়া’কে নিয়েও তার মত জানিয়েন। তার মতে ‘জোয়া’ সাহসী এবং নির্দোষ। আড্ডায় তৃপ্তি বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে এমন কিছু করা জরুরি, যা আপনাকে ধাক্কা দেয়। যখনই আমি কোনো চরিত্র পাই, তখন যদি আমার মনে হয় যে এটা করতে ভয় লাগছে বা বিষয়টা খুবই চ্যালেঞ্জিং, তখনই সেই কাজের দিকে এগোই। সন্দীপ স্যার যখন আমাকে জোয়া’র চরিত্রটি বুঝিয়ে ছিলেন তখন আমার ঠিক এমনটাই মনে হয়েছিল। এই চরিত্রটা একই সঙ্গে সাহসী এবং নির্দোষ। চরিত্রটার কথা শুনে আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি সব সময় এমন চরিত্র খুঁজি, যা আমার করা আগের চরিত্রর থেকে আলাদা, যেখানে আমার নতুন কিছু করার জায়গা থাকে।’ সিনেমাটি নিয়ে বিতর্ক প্রসঙ্গে নায়িকা বলেন, “আমি জোয়া’র চরিত্রটিকে ঠিক সেভাবেই দেখতাম। মানুষ হিসেবে, আমাদের প্রত্যেকেরই বিভিন্ন শেড রয়েছে ভালো, খারাপ এবং এমনকি কুৎসিতও। আমি মনে করি যে সিনেমাতে আমাদের সেই দিকগুলোও তুলে ধরা উচিত। অভিনয় আমাদের বিভিন্ন ধরনের আবেগ অনুভব করতে দেয়। তাই আমি অভিনেতাদের ভাগ্যবান বলে মনে করি, কারণ আমরা এক জীবনে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে বাঁচতে পারি।” গত বছর সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম ছিল অ্যানিমেল। সিনেমাটিতে রণবীরের চরিত্র রণবিজয় সিংয়ের জীবনকে তুলে ধরা হয়েছিল, যে তার বাবা বলবীর সিংকে (অনিল কাপুর) হত্যার প্রচেষ্টা সম্পর্কে জানতে পারে এবং প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়। সিনেমাটিতে তৃপ্তি দিমরি, রণবীর কাপুর, অনিল কাপুর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রাশ্মিকা মান্দানা এবং ববি দেওল। তৃপ্তিকে সর্বশেষ দেখা গেছে ভিকি কৌশলের সঙ্গে ‘ব্যাড নিউজ’ সিনেমায়। সামনে তাকে রাজকুমার রাওয়ের সঙ্গে ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ এবং কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৩’-এ দেখা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us