শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

পৃথিবীর আকাশে দেখা যাবে দ্বিতীয় চাঁদ

Reporter Name
  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: আগামী রোববার পৃথিবীর আকাশে ভেসে উঠবে দ্বিতীয় চাঁদ! এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, দ্বিতীয় চাঁদটি মূলত হলো একটি ছোট গ্রহাণু। এটি পৃথিবীর মহাকর্ষণে ঘূর্ণায়নে ধরা পড়বে এবং এটি অস্থায়ী। যা ‘মিনি মুন’ নামেও পরিচিত। গ্রহাণুটির নাম ‘২০২৪ পিটি৫’। আগামী রোববার থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেখা মিলবে এই দ্বিতীয় চাঁদের। তবে শুধু মহাকাশচারীরা এটি দেখতে পাবেন। টেলিস্কোপ ছাড়া সাধারণ মানুষের দ্বিতীয় চাঁদ দেখার সুযোগ নেই। গত ৭ আগস্ট নাসার অ্যাসট্রিওড টারেসট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট এলার্ট সিস্টেমে (এটিএলএএস) এই ছোট গ্রহাণুটি ধরা পড়ে। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির রিসার্চ নোটে প্রকাশিত একটি গবেষণায় বিজ্ঞানীরা এর গতিপথ বের করেছেন। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, আকারে ছোট নতুন চাঁদটি অর্জুন গ্রহাণু বেল্টের অন্তর্গত। এই গ্রহাণু বেল্ট পৃথিবী থেকে প্রায় ৯ কোটি ৩০ লাখ মাইল দূরত্বে অবস্থিত। এটি অনেক দূর থেকে পৃথিবীকে অনুসরণ করে সূর্যকে প্রদক্ষিণ করবে, এরপর আবার অর্জুন গ্রহাণু বেল্টে ফিরে যাবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us