শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

নাইজেরিয়ান সি কে’র সঙ্গে জুটি বাঁধলেন নোরা

Reporter Name
  • বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: বলিউডের অন্যতম আইটেম ড্যান্সার হিসেবে পরিচিতি পাওয়া ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি। নিজের ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন দুটোতেই শোবিজ জগতে আলোচনায় তিনি। নাচের পাশাপাশি সমানতালে করে যাচ্ছেন অভিনয়। সেই সঙ্গে গানেও রয়েছে দক্ষতা। এবার নতুন করে আবারও গান প্রকাশ করতে চলেছেন নোরা। সঙ্গী নাইজেরিয়ান গায় সি কে। গত সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্টোরি দিয়ে সুখবরটি জানিয়েছেন নোরা। তিনি বলেন, ‘এটা আমার পরবর্তী গান, সঙ্গেই থাকুন।’ জানা গেছে, আগামী সপ্তাহে গানটি মুক্তি পাবে। এর আগেই নোরার ভক্তদের মনে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস। সি কে’র পপের সঙ্গে নোরার নৃত্যের ঝলক দেখার জন্য মুখিয়ে আছেন তারা। নোরাকে সর্বশেষ ‘মাডগাও এক্সপ্রেস’ নামক একটি সিনেমায় দেখা গেছে। ডার্ক কমেডি জনরার সিনেমাটি বেশ দর্শকপ্রিয়তা পায়। অভিনেত্রীর হাতে বর্তমানে আরো দুটি সিনেমা রয়েছে। এর মধ্যে ‘ড্যান্সিং ড্যাড’র শুটিং শেষ, রয়েছে মুক্তির অপেক্ষায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us