শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

জমকালো প্যারিসে নিষিদ্ধ থার্টিফার্স্ট উদযাপন

Reporter Name
  • বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩৭৩ বার পড়া হয়েছে

আইফেল টাওয়ার আর শঁজেলিজেকে সঙ্গী করে থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে প্রতি বছর বিশ্বের নানাপ্রান্ত থেকে হাজারও মানুষ ছুটে আসতেন প্যারিসে।

জমকালো সব আয়োজনে শঁজেলিজেতে জড়ো হতেন লাখো মানুষ। জিরো আওয়ারে এসে ব্যস্ত হতো আতশবাজির আনুভূমিক উল্লাস। ঘড়ির কাঁটায় ১২টা ১ মিনিট বাজার সঙ্গে সঙ্গে শ্যাম্পেনের স্রোতে ভেসে উঠতো প্যারিসের রাজপথ গলিপথ সব।

 

মহামারী করোনা এবার সব স্তব্ধ করে দিয়েছে। ফ্রান্সে থার্টিফার্স্টের সব আয়োজন বন্ধ ঘোষণা করেছে সরকার। বিশেষ করে প্যারিসে রাতে যাতে কেউ বের হতে না পারে সেজন্য সন্ধ্যা ৮টা থেকে পাবলিক পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ৩১ ডিসেম্বর দিবাগত রাতে কেউ যাতে বিনা কারণে ঘর থেকে বের হতে না পারে, সেজন্য শুধু প্যারিসের এক লাখ পুলিশ মোতায়েন থাকবে।

ফ্রান্সে থার্টিফার্স্ট নাইট উদযাপনে গাড়ি পুড়ানোর সংস্কৃতিও রয়েছে। তবে এটি ধীরে ধীরে কমে আসছে। ফ্রান্সে গাড়ি পুড়িয়ে নববর্ষ উদযাপনের রীতি শুরু হয় নব্বইয়ের দশকে। ফরাসি তরুণরাই নববর্ষ উদযাপনের এ রীতিটি দেশটির পূর্বাঞ্চল স্ট্রাসবার্গে শুরু করে। এরপর তা ক্রমান্বয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে।

ফ্রান্সে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। গত ১৫ ডিসেম্বর দ্বিতীয় দফা লকডাউন শেষ হওয়ার পর থেকে অদ্যাবধি প্রতিদিন রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবত রয়েছে। আগামী ২ জানুয়ারি থেকে কয়েকটি শহরে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ে ভ্যারোঁ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us