শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

গুগল ম্যাপসে গুরুত্বপূর্ণ স্থানের তথ্য সংরক্ষণের পদ্ধতি

Reporter Name
  • রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:  গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ। এটি এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্থান, হোটেল-রেস্তোরাঁ, রাস্তাঘাট, বিভিন্ন লোকেশনের এক বিশাল সমাহার। এতে পথের দিকনির্দেশনা দেখার পাশাপাশি নিজের ভৌগোলিক অবস্থানও সরাসরি দেখা যায়। এমনকি পরিচিত ব্যক্তিদের কাছে নিজের অবস্থানের তথ্যও (লাইভ লোকেশন) শেয়ার করা যায়। আবার গুগল ম্যাপসে চাইলেই আপনি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় স্থানের তথ্য সংরক্ষণ করতে পারবেন। ফলে বারবার স্থানগুলোর নাম না লিখে তথ্য জানতে হবে না। তাহলে চলুন গুগল ম্যাপসে গুরুত্বপূর্ণ স্থানের তথ্য সংরক্ষণ করার পদ্ধতি দেখে নেওয়া যাক:
১. গুরুত্বপূর্ণ স্থানের তথ্য সংরক্ষণের জন্য প্রথমেই গুগল ম্যাপসে প্রবেশ করে ওপর থাকা সার্চ বাটনে ট্যাপ করতে হবে।
২. তারপর হোম, ওয়ার্ক ও মোর নামের তিনটি অপশন দেখা যাবে। সেখান থেকে বাসার অবস্থানের তথ্য সংরক্ষণের জন্য হোম বাটনে ট্যাপ করে সার্চ বক্সে ঠিকানা লিখতে হবে অথবা চুজ অন ম্যাপ নির্বাচন করে ম্যাপে বাসার অবস্থান পিন করতে হবে।
৩. এরপর নিচে থাকা সেভ বাটনে প্রেস করলেই বাসার ঠিকানা গুগল ম্যাপসে সংরক্ষণ হয়ে যাবে।
৪. একইভাবে অফিসের অবস্থান সংরক্ষণ করা যাবে।
৫. এবার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের অবস্থান সংরক্ষণের জন্য মোর বাটনে ট্যাপ করে নিচে থাকা অ্যাড আ প্লেস বাটন নির্বাচন করতে হবে।
৬. তারপর স্থানের নাম লিখে বা ম্যাপে পিন করে অবস্থান শনাক্ত করতে হবে।
৭. এরপর ওপরে থাকা সেভ বাটনে ক্লিক করলেই ঠিকানাটি গুগল ম্যাপসে সংরক্ষণ হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us