শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ব্যবহারকারীদের জন্য নতুন চমক আনলো হোয়াটসঅ্যাপ

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। বার্তা আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় অনেকেই এটি নিয়মিত ব্যবহার করেন। তাই ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও নিরাপত্তা ব্যবস্থা আরও ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার ইন্টারফেসে আরেকটি পরিবর্তনের পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপ। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, হোয়াটসঅ্যাপ ইন্টারফেসে আরেকটি পরিবর্তনের পরিকল্পনা করছে। মূলত বিজনেস এবং চ্যানেলগুলোর জন্য এই নতুন ফিচার। যেখানে ভেরিফায়েড সিস্টেমের সবুজ ব্যাজটি পরিবর্তন করে সেটিকে নীল চেকমার্ক দেওয়া হবে। ওয়েবিটাইনফোর এর প্রতিবেদন অনুযায়ী, মেসেজিং অ্যাপ চ্যানেল ও ব্যবসা যাচাইয়ের জন্য সবুজের পরিবর্তে নীল চেকমার্ক প্রতিস্থাপন করা হবে। এর ফলে ব্যবহারকারীর আস্থা আরও বাড়বে। নীল চেকমার্কের কারণে ভেরিফায়েড ব্যবসা ও চ্যানেলের সঙ্গে নিরাপদ যোগাযোগ বা যেকোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে। এ ছাড়া ব্যবহারকারীরা সহজেই ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো শনাক্ত করতে এবং পরিচিতি বাড়াতে পারবে। তবে এই ফিচারটি আপাতত হোয়াটসঅ্যাপের আইওএসে দেখা যাচ্ছে। খুব শিগগিরই অ্যান্ড্রয়েড ভার্সনেও আসতে পারে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us