শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মারা গেছেন মাইকেল জ্যাকসনের ভাই টিটো জ্যাকসন

Reporter Name
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: জার্মানির মিউনিখে শো করতে যাওয়া পপসম্রাট মাইকেল জ্যাকসনের ভাই টিটো জ্যাকসন মারা গেছেন। টিটো জ্যাকসন ‘জ্যাকসন ৫’ ব্যান্ডের মূল সদস্য ছিলেন। গত সোমবার জনপ্রিয় এ গায়ক মারা যান। তার সন্তানেরা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে টিটোর বয়স হয়েছিল ৭০ বছর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন বলছে, ঠিক কী কারণে গায়কের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। এদিকে টিটোর তিন ছেলে তাজ, টেরিল এবং টিজে জ্যাকসন বাবার মৃত্যুর সংবাদ জানিয়ে আলাদা আলাদা ইনস্টাগ্রাম পোস্ট দিয়েছেন। তিনটি ইনস্টাগ্রাম পোস্টেই বলা হয়েছে, ‘আমরা ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে আমাদের প্রিয় বাবা এবং ‘রক অ্যান্ড রোল হল অব ফেমার’ টিটো জ্যাকসন আর আমাদের মধ্যে নেই। আমরা ব্যথিত ও মর্মাহত। আমাদের বাবা একজন দারুণ ব্যক্তিত্ব ছিলেন, যিনি সব সময় সবার কল্যাণের কথা ভাবতেন। সন্তানরা আরও লেখেন, আপনাদের মধ্যে কেউ কেউ তাকে কিংবদন্তি ‘জ্যাকসন ৫’ এর টিটো জ্যাকসন হিসেবে চেনেন, কেউ কেউ তাকে চেনেন ‘কোচ টিটো’ নামে, কেউবা আবার তাকে ‘পপ্পা টি’ নামে চেনেন। তবে তিনি চিরকাল আমাদের কাছে ‘টিটো টাইম’ হয়ে বেঁচে থাকবেন।’ সন্তানদের বাবাকে নিয়ে শেষ বাক্য ছিল, ‘আমরা তোমাকে ভালোবাসি পপস।’ জ্যাকসন পরিবারের ৫ ভাই মিলে গড়ে তোলেন ‘জ্যাকসন ৫’ব্যান্ড। ১৯৬৪ সালে গঠিত এ ব্যান্ডের ৫ সদস্য মাইকেল জ্যাকসন, টিটো জ্যাকসন, জ্যাকি জ্যাকসন, জার্মেইন জ্যাকসন ও মারলন জ্যাকসন। এ ৫ সদস্যের মধ্যে মাত্র ৫০ বছর বয়সে ২০০৯ সালে মারা যান বিশ্ববিখ্যাত তারকা মাইকেল জ্যাকসন। এ হিসেবে পপসম্রাট মারা যাওয়ার ১৫ বছর পর মারা গেলেন তার ভাই টিটো জ্যাকসন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us