ডেস্ক রিপোর্ট: টিভি, ওটিটি ও ইউটিউব কেন্দ্রিক অভিনয়শিল্পীদের মধ্যে ক্ষোভের দানা ক্রমশ বাড়ছে। তাদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ’র সংস্কার তথা বর্তমান কমিটির সদস্যদের পদত্যাগের দাবিতে গত ক’দিন ধরে সংঘবদ্ধ হচ্ছেন অর্ধশতাধিক শিল্পী। তারই আনুষ্ঠানিক বহিঃপ্রকাশ ঘটলো মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর রবীন্দ্র সরোবরে।
এই আন্দোলনের অন্যতম কণ্ঠ আজমেরী হক বাঁধন স্পষ্ট ভাষায় বলেন, ‘৫ আগস্ট একটা স্বৈরাচারী সরকার পতন হয়েছে বটে, কিন্তু তাদের দোসররা রয়ে গেছেন বিভিন্ন জায়গায়। যাদেরকে আমরা আসলে অনুসরণ করতে পারি না। আমরা এই মিডিয়াটাকে যেভাবে দেখতে চাই, সেটা দেখাতে তারা ব্যর্থ হয়েছেন। খুবই সম্মানের সঙ্গে বলছি, আপনারা (কমিটির বর্তমান সদস্য) জায়গাটা (পদ) ছেড়ে দেখেন।
আপনারা খুব একটা দুঃখ পাবেন না, মন খারাপ করার মতো কিছু ঘটবে না। বিশ্বাস করেন।’ ‘দৃশ্যমাধ্যমের শিল্পী সমাজ’-এর ব্যানারে এদিন বিকাল তিনটায় অনুষ্ঠিত এই আয়োজনের স্লোগান ‘কথা বলতে চাই, কথা শুনতে চাই’। এতে অভিনয়শিল্পীরা সংগঠন সংস্কার নিয়ে নানা মতামত তুলে ধরেন।
Leave a Reply