শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

শাকিব খানের বার্তা নিয়ে চাঁদপুরে ইমন-মিম

Reporter Name
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: বিষয়টি একটু জিলাপির মতো মনে হতে পারে। কিন্তু এটাই বাস্তবতা। কারণ শাকিব খানের বার্তা নিয়ে দূর চাঁদপুরে ছুটে গেছেন নায়ক ইমন ও নায়িকা মিম! সেখানে গিয়ে তারা দিনভর (৯ সেপ্টেম্বর) উপহার বিলি করেছেন সাধারণ মানুষের মাঝে!

জানা গেছে, মূলত তারা শাকিব খানের পক্ষ থেকে ত্রাণের ট্রাক নিয়ে হাজির হয়েছেন চাঁদপুরে। যদিও প্রশ্ন উঠেছে, শাকিব খানের ত্রাণ নিয়ে ইমন-মিম কেন যাবেন ত্রাণের মাঠে!

না। এ বিষয়ে কোনও মন্তব্য করলেন না শাকিব খান। তবে নিশ্চিত হওয়া গেছে, শাকিব, ইমন কিংবা মিম- তারা কেউই ব্যক্তিগতভাবে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন না। পুরোটাই হচ্ছে রিমার্ক হারল্যান-এর উদ্যোগে। যে প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক শাকিব খান, এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন ইমন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মীম।

শাকিব খানের বার্তা নিয়ে চাঁদপুরে ইমন-মিম!
সেই সূত্রেই সোমবার (৯ সেপ্টেম্বর) ইমন ও মিম চাঁদপুর গিয়ে বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন।

খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুরের অনেক অঞ্চলে এখনও বন্যার পানি বিরাজ করছে। বিশেষ করে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাইমচর এলাকায় বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পানি কমে গেলেও এসব এলাকায় মানুষ কষ্টে দিন পার করছেন। এ কারণে এসব অঞ্চলের কয়েক হাজার মানুষকে সহায়তা দেয়া হয়েছে ইমন-মিমের মাধ্যমে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us