শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আর্থিক ক্ষতির মুখে জেনিফার লোপেজ

Reporter Name
  • সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: গুঞ্জনকে সত্য প্রমাণ করে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ করেন গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ এবং অভিনেতা ও প্রযোজক বেন অ্যাফ্লেক। তবে এই বিচ্ছেদে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন লোপেজ। সম্প্রতি এমনই একটি সংবাদ প্রকাশ করেছে হলিউডভিত্তিক গণমাধ্যম টুডে ডটকম। বেন অ্যাফ্লেকের সঙ্গে আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়েছে জেনিফার লোপেজের, যে কারণে এখন সন্তানদের নিয়ে আলাদাই থাকছেন এই গায়িকা। তাই ২৫ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির ঝুঁকিতে আছেন তিনি। আর্থিক এই ক্ষতির ঝুঁকি রয়েছেন অভিনেতা বেনেরও। কারণ তাদের বেভারলি হিলের বিলাসবহুল বাড়িটির দাম এখন অনেকটাই কমে গেছে। যেটি এই তারকা যুগল যৌথভাবে কিনেছিলেন। বিচ্ছেদের আগেই বেভারলি হিলের বাড়িটি বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন বেন-জেনিফার। ৬৮ লাখ ডলারের বিনিময়ে বাড়িটি বিক্রি করতে চাইছিলেন তারা। তবে রিয়েল এস্টেট এক্সপার্টরা বলছেন, বাড়িটি অনেক বড় এবং খারাপ লোকেশনে হওয়ায় এত দামে বিক্রি করতে পারবেন না বেন-জেনিফার, যার জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের। এমনটাই ধারণা করা হচ্ছে। এদিকে সংবাদমাধ্যমের তথ্যমতে, বাড়িটির প্রকৃত মূল্য ৪০ থেকে ৫০ মিলিয়ন ডলার। বেন-জেনিফারের বাড়িটিতে ১২টি বেডরুম, ২৪টি বাথরুম আছে। ৫ একর জায়গায় নির্মিত এ বাড়িটি ২০২৩ সালে কেনা হয়েছিল ৬০.৮ মিলিয়ন ডলারে। বাড়িটি সংস্কারেও মিলিয়ন ডলার খরচ হয় তারকা জুটির। বাড়িটি কেনার সময় বেনের থেকে জেনিফারের অর্থের পরিমাণও বেশি ছিল বলে গণমাধ্যমটি নিশ্চিত করে। তাই যত কম অর্থে এটি বিক্রি হবে ততই ক্ষতি হবে জেনিফারের। ২০০১ সালে প্রথম সম্পর্কে জড়িয়েছিলেন জেনিফার-বেন। ২০০২ এর নভেম্বরে বাগদানও সারেন তারা। পরের বছর বিয়ে হওয়ার কথা থাকলেও তা আর বাস্তবায়িত হয়নি। ২০০৪ সালে ভেঙে যায় তাদের সম্পর্ক। তার প্রায় ১৭ বছর পর ২০২১ সাল থেকে ফের একসঙ্গে দেখা যায় জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেককে। বছর ঘুরতে না ঘুরতেই বিয়েও করে নেন তারা। তবে শেষ পর্যন্ত সংসার টিকল না এই তারকা জুটির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us