শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

স্থগিত সালমান খানের সিকান্দার ছবির শুটিং 

Reporter Name
  • শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: পাঁজরে চোট পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। এই চোটের কারণে চিকিৎসকের শরণাপন্ন হয়ে হয়েছে ‘ভাইজান’কে। সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেনএই সুপারস্টার। ২০০৯ সালের ছবি ‘ওয়ান্টেড’-এর বিখ্যাত ট্র্যাক ‘জলওয়া’-তেও নাচলেন সালমান। চোটের কারণে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেছে তার পরবর্তী সিনেমা ‘সিকান্দর’-এর শুটিং। হিন্দুস্তান টাইমস লিখেছে, প্রিয় অভিনেতার চোটের খবর ছড়িয়ে পড়ার পর অনেক ভক্ত সালমানের দ্রুত আরোগ্য কামনা করছেন। মুম্বাইয়ের ওই অনুষ্ঠানে সালমানের নাচ দেখে ভক্তদের কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কারও ভাবনায় এই সালমান ‘আহত সিংহ’। যদিও নেটিজেনদের বেশিরভাগই তাদের প্রিয় ভাইজানের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন। সেখানে অনেকেই ছিলেন যারা অভিনেতাকে ট্রোল করতে থাকেন। কিছু মানুষের মনে হতে থাকে যে সালমানকে নাচতে বাধ্য করা হয়েছিল। অনেকে আবার অভিনেতার শরীর নিয়েও মন্তব্য করেছেন। সালমানের কাজের প্রশংসা করে একজন ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আহত সিংহের গর্জন খুবই বিপজ্জনক। একটি ফ্যান পেজ থেকে লেখা হয়েছে, ‘এইমাত্র শুনেছি আমাদের প্রিয় সালমান খান ভালো নেই। এবং এই কারণে তার ছবি সিকান্দর-এর শুটিংও বন্ধ হয়ে গিয়েছে। এটা শুনে খুবই দুঃখিত।’সালমান তার লাখো ভক্তের কাছে সবসময়ই অনুপ্রেরণা। শিগগীরই ‘সিকান্দর’ ছবি দিয়ে কামব্যাক করবেন তিনি। আপাতত শুটিং বন্ধ রয়েছে। সিনেমায় সালমানের সঙ্গে রয়েছেন রাশমিকা মান্দানা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us