শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আইফোনের চার্জ দীর্ঘক্ষণ ধরে রাখার উপায়

Reporter Name
  • শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন আমাদের নিত্যসঙ্গী। ফোনে পুরো চার্জ না থাকলেই অনেকের মেজাজ বিগড়ে যায়। দিনের বেশিরভাগ সময়েই ফোনে চার্জারের তার গোঁজা থাকে। তবে এই অভ্যাস ফোনের জন্য মোটেও ভালো নয়। এতে মোবাইলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়। আইফোন ব্যবহারকারীরা ব্যাটারি দীর্ঘ দিন ভালো রাখবেন কী করে, রইল হদিস। দিনের বেশিরভাগ সময়েই ফোনে চার্জ থাকে না। তবে এই অভ্যাস ফোনের জন্য মোটেও ভালো নয়। এতে মোবাইলের ব্যাটারি দ্রুত নষ্ট হয়। আইফোন ব্যবহারকারীরা ব্যাটারি দীর্ঘ দিন ভালো রাখবেন কী করে, রইল হদিস।
১. আইফোনের ব্যাটারি ভালো রাখতে প্রথমে সেটিংসে গিয়ে ‘ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস’ অপশনে যান। সেখানে অ্যাপিয়ারেন্সে ‘ডার্ক’ অপশন সিলেক্ট করে রাখুন।
২. ব্যাটারি ভালো রাখতে প্রথমে সেটিংসে গিয়ে ‘অ্যাক্সেসাবিলিটি’ অপশনে যান। ‘ডিসপ্লে অ্যান্ড টেক্স সাইজ’ গিয়ে ‘রিডিউজ ওয়াইট পয়েন্ট’-এ গিয়ে ওয়াইট পয়েন্টের মাত্রা কমিয়ে আনুন। ওয়াইট পয়েন্ট যত বেশি থাকবে ব্যাটারির অপচয় ততই বাড়বে।
৩. দীর্ঘ দিন ফোন ভালো রাখতে সেটিংসে গিয়ে ‘ব্যাটারি’ অপশনে যান। সেখান থেকে ব্যাটারি হেল্থ, তার পর ‘অপটিমাইজড ব্যাটারি চার্জিং’ অপশনটি অন করে নিন।
৪. নোটিফিকেশনের সংখ্যা কমান। ঘন ঘন নোটিফিকেশন আপনার স্ক্রিন বার বার অন করে। এমনকি বার বার নোটিফিকেশনের আওয়াজ ব্যাটারি ব্যাকআপে প্রভাব ফেলে। প্রথমে সেটিংসে গিয়ে যে অ্যাপের নোটিফিকেশন অফ করতে চান সেটি সিলেক্ট করুন। তার পর নোটিফিকেশনে যান এবং অপ্রয়োজনীয় নোটিফিকেশন অফ করুন।
৫. এয়ার ড্রপ শেয়ারিং ফিচারটি ফাইল শেয়ার করার জন্য কাছাকাছি কোনো ডিভাইস আছে কি না সার্চ করতে থাকে। বিশেষ করে জনাকীর্ণ এলাকায় দ্রুত ব্যাটারি খরচ হয় এই ফিচারের জন্য। ব্যাটারির অপচয় বন্ধ করতে প্রথমে সেটিংসে গিয়ে জেনারেলে যান। তার পর এয়ারড্রপে গিয়ে ‘ব্রিংগিং ডিভাইসেস টুগেদার’ বন্ধ করুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us