শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

কারিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ

Reporter Name
  • শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগ উঠেছে কারিনা কাপুরের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত অভিনেত্রীর লেখা বই ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’ থেকে।

গত মে মাসে মধ্যপ্রদেশ হাইকোর্টে ক্রিস্টোফার অ্যান্টনি কারিনার বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ বলা হয়, খ্রিস্ট ধর্মের আবেগে আঘাত করেছেন অভিনেত্রী। কারিনার লেখা বই ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’-এর ওপরেও নিষেধাজ্ঞা দাবি করেন তিনি। এই বইয়ের নামটাও খ্রিস্ট ধর্মের ভাবাবেগের ওপর আঘাত করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

কারিনা তার আইনজীবী দিব্যা কৃষ্ণা বিল্লাইয়া ও নিখিল ভট্টের মাধ্যমে জানিয়েছেন, এই বই তার কাছে তৃতীয় সন্তানের মতো। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না তার। মধ্যপ্রদেশ হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৯ সেপ্টেম্বর। উল্লেখ্য, আইনজীবী ও সমাজকর্মী ক্রিস্টোফার অ্যান্টনি দাবি করেছিলেন, কারিনার বইয়ে ‘বাইবেল’ শব্দটির ব্যবহার করার মাধ্যমে খ্রিস্ট ধর্মাবলম্বীদের আবেগে আঘাত করা হয়েছে।

তার অভিযোগ, খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য বাইবেল সবচেয়ে পবিত্র বই। কারিনার অন্তঃসত্ত্বা অবস্থার সঙ্গে এর তুলনা টানা মোটেই ঠিক হয়নি। এদিকে কারিনা নিজের বই সম্পর্কে জানিয়েছিলেন, সন্তানধারণের অভিজ্ঞতা এবং তা নিয়ে এই বই লেখার সফর তার কাছে এক বিশেষ সফর হয়ে থাকবে।

এ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘এই সময়টা ভালো-খারাপ মিলিয়ে কাটে। কোনো দিন আমি কাজে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠতাম। কোনো দিন আবার বিছানা থেকে উঠতেও আমার কষ্ট হত। এই সময়ে শারীরিকভাবে ও মানসিকভাবে যে অভিজ্ঞতা হয়েছে, তা নিয়েই লেখা এই বই।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us