শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সুচিত্রা লুকে দর্শনা

Reporter Name
  • মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:  ভারতীয় বাংলা সিনেমার বরেণ্য অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়। তাকে নিয়ে কৃষেন্দু চ্যাটার্জি নির্মাণ করছেন ‘যমালয়ে জীবন্ত ভানু’ সিনেমা। এতে মহানায়িকা খ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করছেন কলকাতার দর্শনা বণিক। এ সিনেমায় দর্শনার উপস্থিতি সীমিত। ভানু বন্দ্যোপাধ্যায় চরিত্রে রয়েছেন শাশ্বত চ্যাটার্জি। এতে ‘সাড়ে চুয়াত্তর’ সিনেমার আইকনিক দৃশ্য ‘মাসিমা, মালপো খামু’ হবহু পুননির্মাণ করেছেন পরিচালক। সেখানেই সুচিত্রার ভূমিকায় দেখা যাবে দর্শনাকে। সুচিত্রা হিসেবে দর্শনার লুক সামনে এসেছে। তাতে দেখা যায়, দর্শনার পরনে একরঙের শিফন শাড়ি, মাথার চুলগুলো লেস ফিতা দিয়ে বাঁধা, গলায় সরু নেকপিস। এমন রূপে দর্শনাকে দেখে নেটিজেনদের অনেকেই প্রশংসা করছেন। কেউ কেউ আবার ট্রল করতেও ছাড়ছেন না। একজন লেখেন, ‘বড্ড ওভাররেটেড। অভিব্যক্তিহীন।’ এই মন্তব্য দর্শনার নজরে পড়েছে। এ অভিনেত্রী লেখেন, ‘আমি আন্ডাররেটেড, দয়া করে একটু ওভাররেটেড করে দিন।’ এ মন্তব্যের জবাবে ওই নেটিজেন লেখেন, ‘সঠিক অভিব্যক্তি দিয়ে ভালো সিনেমা করুন।’ প্রশ্ন ছুড়ে দিয়ে দর্শনা বণিক লেখেন, ‘আপনি কি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন? সূর্য দেখেছেন?’ এখানেই শেষ নয়, এরপর মন্তব্য করেন দর্শনার স্বামী সৌরভ দাস। তিনি জানতে চান, ‘আপনার এই সাজেশনের জন্য কত ফি নেবেন?’ এরপর ফের মন্তব্য করেন দর্শনা। খানিকটা রেগে গিয়ে দর্শনা লেখেন, ‘আপনি শেষ কোন বাংলা সিনেমা হলে গিয়ে দেখেছেন? রিপ্লাই দিলে সেটা মেনে নিতে পারেন না কেন? আজব!’

সূত্র: শুভ প্রতিদিন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us