শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

‘গ্ল্যাডিয়েটর টু’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে

Reporter Name
  • শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:  হলিউডের সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর একটি ‘গ্ল্যাডিয়েটর’। ২০০০ সালে মুক্তি পাওয়া এই ছবি বিশ্বব্যাপী বক্স অফিসে ৫০৩.২ মিলিয়নেরও বেশি মার্কিন ডলার আয় করেছিল। এই ছবির সিকুয়েল আসছে নভেম্বরে। প্রকাশ পেয়েছে ছবির ফার্স্ট লুক। আন্তর্জাতিক গণমাধ্যম ‘ভ্যানিটি ফেয়ার’ ‘গ্ল্যাডিয়েটর টু’-এর ফার্স্ট লুক প্রকাশ করেছে সোমবার সন্ধ্যায়। নতুন প্রজন্মের যোদ্ধা পল মেসকাল ও ডেনজেল ওয়াশিংটনের ফার্স্ট লুক দেখে ভক্তরা মুগ্ধ। পরিচালনায় এবারও থাকছেন রিডলি স্কট। প্রথম পর্বে ‘ম্যাক্সিমাস’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন রাসেল ক্রো। কিন্তু সিনেমার শেষে চরিত্রটির মৃত্যু হওয়ায় দ্বিতীয় পর্বে অভিনয় করবেন না রাসেল ক্রো। ‘গ্ল্যাডিয়েটর টু’-এ এবার প্রধান চরিত্র রাণী ‘লুসিয়া’র ছেলে ‘লুসিয়াস’, এই ভূমিকায় অভিনয় করবেন আইরিশ অভিনেতা পল মেসকাল। ‘মারকাস অ্যাকাসিয়াস’ চরিত্রে থাকছেন পেদ্রো প্যাসক্যাল। ডেনজেল ওয়াশিংটনকে দেখা যাবে ‘ম্যাক্রিনাস’ চরিত্রে। জানা গেছে, রাসেল ক্রো না থাকলেও রাণী ‘লুসিয়া’র চরিত্রে এবারও দেখা যাবে কনি নেলসনকে। ‘গ্ল্যাডিয়েটর’ অস্কারে ১২টি মনোনয়ন পেয়ে রেকর্ড সেরা ছবিসহ পাঁচটি অস্কার জিতেছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us