শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

দুবাইয়ের শেখ বিয়ে করবেন নায়িকা মিষ্টি জান্নাত

Reporter Name
  • মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: ২০২৪ সালে চলচ্চিত্র অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই নায়িকা। তবে চলচ্চিত্রে অভিনয় করে খুব একটা আলোচনায় আসেননি তিনি। যতটা না এসেছেন কয়েকদিন আগে শাকিব খানের সঙ্গে বিয়ের প্রসঙ্গে আলোচনা এসে। যদিও শাকিবের সঙ্গে বিয়ের বিষয়টি তিনি নিজেই বলেছেন এবং আলোচনায় এনেছেন। এ ছাড়া অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সেই আগুনে ঘি ঢালেন তিনি। বিষয়গুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় এক সংবাদ সম্মেলন করে সকল বিতর্ক ও গুঞ্জনের জবাব দেন এই নায়িকা। তবুও থামেনি মিষ্টিকে নিয়ে আলোচনা। এখনও নানা বিষয় নিয়ে নিয়মিত আলোচনা চলে তাকে নিয়ে। এবার এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি জান্নাত বলেন, বিয়ে করলে তো করা হয়ে যেতো। আবার বিয়ে করলে দেখা যায় বিচ্ছেদও হয়ে যেতো। কারণ অনেক নায়কদের বিচ্ছেদে হয়ে যাচ্ছে। এজন্যই ভাবছি আগামী বছরে বিয়ে করবো। তিনি জানান, দেশ-বিদেশ থেকে বিয়ের প্রস্তাব আসে। বিয়ে দেওয়ার জন্য তার মা বারবার বলেছে। এরপর মিষ্টি জান্নাত তার মাকে বলেন, তুমি যদি এখন আমার বিয়ে দাও তাহলে তো বিয়ের প্রস্তাব আসা বন্ধ হয়ে যাবে। এ অভিনেত্রী বলেন, আমার ইচ্ছে আছে যদি টাকার জন্য বিবাহিত কাউকে বিয়ে করি তাহলে দুবাইয়ের শেখদের করবো। অন্যের স্বামী বয়ফ্রেন্ডদের টানাটানি করা লাগে না ওরা এমনিতেই আমার কাছে আসে।  তিনি বলেন, আমি কষ্ট করতে ভালোবাসি, আমার যখন কাজ থাকেনা কাজ খুঁজে বের করি। একাধিক ব্যবসা-বাণিজ্যে যুক্ত হয়ে অনেক টাকা আয় করতে চায়। বিলিয়নিয়ার হওয়ার টেনশনে রাতে ঘুম হয় না। এত টাকা দিয়ে কী করবেন এমন প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, টাকা দিয়ে বিছানা বানিয়ে ঘুমাবো এবং ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবো। তারপর সমাজে যারা গরীব আছে তাদেরকে সাহায্য করবো। ঢাকাই সিনেমায় পরিচিত মুখ মিষ্টি জান্নাত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।

সুত্র:এফএনএস ডটকম

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us