শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

কারখানায় কাজ করেছেন গায়ক দিলজিৎ

Reporter Name
  • মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৪ বার পড়া হয়েছে

ভারতীয় গায়ক-অভিনেতা দিলজিৎ দুসাঞ্জ। ক্যারিয়ারের শুরুতে কঠোর পরিশ্রম করেছেন তিনি। এমনকি কারখানাতে কাজও করেছেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে দিলজিৎ বলেন, ‘আমাকে সবসময়ই বলা হতো— গডফাদার ছাড়া ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেওয়া কঠিন। কিন্তু আমার বিশ্বাস ছিল, যদি লাগাতার চেষ্টা করে যাই, তাহলে ঠিকই সফল হব। এতে হয়তো সময় লাগবে, কিন্তু আমার কঠোর পরিশ্রমের পুরস্কার পাব।’

 

‘উড়তা পাঞ্জাব’ সিনেমাখ্যাত এই অভিনেতা বলেন, ‘একটা সময় ছিল যখন সংগীত চর্চা ছাড়া কিছুই করতাম না। আয়ের বিকল্প মাধ্যমে হিসেবে কারখানায় কাজ করতাম।’

গান গেয়ে কীভাবে আয় করতে হয় সেটিও জানতেন না এই গায়ক। তিনি বলেন, ‘আমার প্রথম অ্যালবাম প্রকাশের পরও জানতাম না কীভাবে আয় করতে হয়। সেই সময় এক ব্যক্তি আমার কাছে এসে একটি শো করতে বলেন। বিনিময়ে আড়াই হাজার রুপি দেন। এরপর পদ্ধতিটা বুঝতে পারি।’

দিলজিৎ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুরজ পে মঙ্গল ভারি’। করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রেক্ষাগৃহ চালু হলে এটি মুক্তি পায়। দিলজিৎ বলেন, ‘আমরা দর্শকদের ধন্যবাদ দিতে চাই কারণ এই সময়ে তারা ঘর থেকে বের হয়ে প্রেক্ষাগৃহে এসে আমাদের সিনেমা দেখেছেন। মানুষ প্রেক্ষাগৃহে আসছেন এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তারা আমাদের সিনেমার প্রশংসা করছেন এটা বাড়তি পাওয়া।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us