শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

শিরোনামহীনের নতুন গান ‘শুভ জন্মদিন’

Reporter Name
  • শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:  ব্যান্ড শিরোনামহীনের জন্ম ১৯৯৬ সালে। ২০০৪ সালে প্রকাশ করে তাদের প্রথম অ্যালবাম ‘জাহাজী’। এবার প্রকাশ হলো ব্যান্ড শিরোনামহীনের ‘শুভ জন্মদিন’ শিরোনামের নতুন গানচিত্র। এটি তাদের ‘বাতিঘর’ অ্যালবামের অংশ। সদ্য প্রকাশিত গানটির কথা লিখেছেন জিয়াউর রহমান। সুর দিয়েছেন সুদীপ্ত সিনহা দিপু। গেয়েছেন শেখ ইশতিয়াক। শুধু গেয়েই ক্লান্ত হননি তারা, বানিয়েছেন দলের সবাইকে নিয়ে একটি জন্মদিন ও পার্টি মুডের ভিডিও।

‘শুভ জন্মদিন’ প্রসঙ্গে এখনই পুরোপুরি প্রতিক্রিয়া জানাতে চাইলেন না দলনেতা জিয়া। বরং অপেক্ষায় আছেন শ্রোতা প্রতিক্রিয়াগুলো এক এক করে পড়ার। গানটি তৈরির প্রেক্ষাপট প্রসঙ্গে জিয়াউর রহমান বললেন, ‘আমাদের দেশে জন্মদিন উদযাপনে কিংবা কাউকে উইশ করার জন্য খুব বেশি গান কিন্তু নেই। এটা আমাদের ব্যর্থতা। এর মধ্যে উদাহরণ টানলে ঘুরে ফিরে মাইলস-এর একটা গানই খুঁজে পাই। এই বিষয়টি আমাদের ভাবিয়েছে অনেক দিন। আমরা চেষ্টা করেছি জন্মদিন বিষয়ে উইশফুল একটা আনন্দের গান করার। ভিডিওটাও সেই পরিকল্পনা ধরে করেছি।

অবশ্যই সেটা আমাদের ভঙ্গিমায়। কেমন লাগলো সবার, সেটা জানার অপেক্ষায় এবার।’ ‘শুভ জন্মদিন’ ৪ জুলাই দুপুরে একসঙ্গে উন্মুক্ত হয়েছে শিরোনামহীন-এর ইউটিউব চ্যানেল ছাড়াও অ্যাপল মিউজিক, স্পটিফাই, জিওসাওয়ান, ইংক মিউজিক, ইউটিউব মিউজিকসহ দেশ বিদেশে বেশ কয়েকটি মিউজিক স্ট্রিমিং সাইটে।

সূত্র:বাংলা সংবাদ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us