শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

জীবনে অনেক প্রেম করেছি, একটাও টেকেনি : শরিফুল রাজ

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: অভিনেতা শরিফুল রাজ বলেছেন, জীবনে অনেক প্রেম করেছি। একটাও টেকসই হয়নি। ব্রেকআপ হলে কী করেন? জবাবে তিনি বলেন, ঘুরতে বেরিয়ে পড়ি। ফুল এনার্জি নিয়ে আবার কাজে মন দেই। তিনি বলেন, আমার নাম মো. শরিফুল ইসলাম। আর ‘রাজ’ নামটি অন্য কারও দেওয়া। এক আড্ডায় হঠাৎ করেই আমাকে ‘রাজ’ নামে ডেকেছিলেন একজন। আর আমিও ভাবলাম, নামটি খারাপ না। সেই থেকে নাম ‘রাজ’ হয়ে গেল। ইতিহাসনির্ভর গল্প নিয়ে ‘কাজল রেখা’ সিনেমা নির্মাণ করেছেন গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। ঈদে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। আর এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। সিনেমাটিতে নিজের অভিনয়গুণে প্রশংসিত হয়েছেন মন্দিরাও। এরপর এই দুই তারকার মাঝে প্রেমের গুঞ্জন উঠেছে। তারকাদের নিয়ে বিভিন্ন ধরনের চর্চা এবং আলোচনা-সমালোচনা স্বাভাবিক। বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন রাজ। রাজ বলেন, নবাগত নায়িকা হিসেবে সে অসাধারণ। স্মার্ট, গর্জিয়াস, মেধাবী ও গুণী একজন শিল্পী। প্রথম সিনেমাতেই সে সফলতা পেয়েছে। সিনেমার প্রচারণায় আমাদের একসঙ্গে বের হতে হয়, এজন্য মানুষ প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে। আর এটা প্রতিটি সিনেমার সময়ই হয়ে থাকে। সব শিল্পীদের নিয়েই এ ধরনের গুঞ্জনের রীতি রয়েছে। অভিনেতা জানান, তার কাছে স্মরণীয় ও সারাজীবন মনে রাখার মতো তারিখ হচ্ছে ১০ আগস্ট। কারণ দিনটিতে রাজ-পরীর কোলজুড়ে তাদের সন্তান রাজ্য আসে। ছেলেকে এখন অনেক মিস করেন বলেও জানান অভিনেতা রাজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us