শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

নিপুণের বিরুদ্ধে মিছিল, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

Reporter Name
  • বুধবার, ২২ মে, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে ফের উত্তেজনা চলছে। বর্তমান সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক ডিপজলের সঙ্গে সাবেক সাধারণ সম্পাদক নিপুণের দ্বন্দ্ব এখন চরমে ও দৃশ্যমান। এরই মধ্যে নিপুণের রিট আবেদনের প্রেক্ষিতে ডিপজলের পদে বসা স্থগিত হয়েছে হাইকোর্টে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ীদের ফুলের মালা দিয়ে বরণ করার ২৫ দিন পর উচ্চ আদালতে রিট করেন সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ। এই রিটের পর সাধারণ সম্পাদক পদে বিজয়ী ডিপজলের ফলাফলের ওপর ৬ মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এসব বিষয় নিয়ে বুধবার বিকালে এক সভার ডাক দিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন। সভা শুরুর কিছুক্ষণ আগে এফডিসিতে উত্তেজনা দেখা দেয়। পরে সেখানে কয়েকজন শিল্পী নিপুণের বিরুদ্ধে মিছিল করেন। তারা ব্যানার হাতে নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ অধিকাংশ পদেই জয়লাভ করে মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল পরিষদ। সবার আগে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা গলায় দিয়ে অভিনন্দন জানিয়েছিলেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। কিন্তু এর ২৫ দিন পরই হাইকোর্টে রিট করেন এই চিত্রনায়িকা। আদালতে রিট করা প্রসঙ্গে নিপুণ জানান, ভোটের রাতের অনিয়মের অনেক প্রমাণই রয়েছে তার কাছে। অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন কমিশন বাতিল হওয়া ভোটের সংখ্যা সঠিকটি দেননি। আমার জানামতে ৮১টি ভোট বাতিল হয়েছে। কিন্তু তারা ভোট বাতিল দেখিয়েছে ৪১টি। আর এ ব্যাপারে আমার প্যানেলকে নির্বাচন কমিশন স্পষ্ট কিছুই জানায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us