শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

‘৫০ বছর বয়সী নায়কের কিশোরী নায়িকা দেখলে আজব লাগে’

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৪৮ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। এক সময় পর্দায় নিয়মিত অভিনয় করেছেন। তবে সাবেক ‘মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল’ খেতাব জয়ী এই অভিনেত্রীকে এখন খুব একটা সিনেমায় দেখা যায় না।

এদিকে বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে নারী চরিত্রকে প্রাধান্য দেওয়ায় বিষয়টির প্রশংসা করেন দিয়া মির্জা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শো অথবা সিনেমায় আগের চেয়ে নারীদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। নারীদের সুযোগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আমাদের এখন আরো বেশি নারী পরিচালক, ডিওপি এবং সম্পাদক আছে। আমি মনে করি, ডিজিটাল প্ল্যাটফর্ম আসায় নারীকেন্দ্রীক বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।’

 

সিনেমায় সিনিয়র অভিনেতাদের বিপরীতে কম বয়সী নায়িকাদের নেওয়ার বিষয়টির সমালোচনা করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে পুরুষদের আধিপত্য বেশি। নিজেদের ক্যারিয়ারে টিকিয়ে রাখতে তারা কম বয়সী অভিনেত্রীদের সিনেমায় নেয়। ৫০ বছর বয়সী নায়কের কিশোরী নায়িকা দেখলে আজব লাগে’

এই অভিনেত্রী আরো বলেন, ‘সিনিয়র অভিনেত্রীদের নিয়ে খুব বেশি গল্প লেখা হয় না। এটি খুবই দুঃখজনক। আবার সিনিয়র অভিনেতারা যখন যুবক চরিত্রে অভিনয় করেন এটি দেখে আরো দুঃখ লাগে। কারণ সৌন্দর্যের বিষয়টি শুধু তারুণ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে।’

দিয়া মির্জা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থাপ্পড়’। চলতি বছর ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে এটি। তেলেগু ভাষার ‘ওয়াইল্ড ডগ’ সিনেমায় দেখা যাবে তাকে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us