শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

শিক্ষাপ্রতিষ্ঠান ২৮ এপ্রিল খোলার প্রস্তুতি, শনিবারও ক্লাস হবে

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমের মধ্যে রাখতে ছুটি আর না বাড়িয়ে আগামী ২৮ এপ্রিল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। আর ক্ষতি পোষাতে ৪ মে থেকে শনিবারও শ্রেণি কার্যক্রম চালু রাখা হবে।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র বলছে, দেশের বিদ্যমান তাপমাত্রা সর্বোচ্চ নয়। আর সব অঞ্চলের তাপমাত্রা সমান নয় বিধায় গ্রামে শিক্ষার্থী-অভিভাবকেরা স্কুল বন্ধ চান না। ছুটির পক্ষে শুধু শহরের অভিভাবক ও শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ক্ষতি পোষানো, শ্রেণি কার্যক্রমের মধ্যে রাখতে কিছু নির্দেশনা দেওয়া হবে। এর মধ্যে অ্যাসেম্বলির মতো কার্যক্রম বন্ধ রাখা হবে।
ঈদুল ফিতর ও নববর্ষের দীর্ঘ ছুটি শেষে ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে হঠাৎ তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান এক সপ্তাহের জন্য ছুটি দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। এ কারণে আগামী ২৮ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে তাপদাহের কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়বে কি না, তা আগামী শুক্র-শনিবারের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, তাপমাত্রার কথা তো বলা যায় না। তাপমাত্রা আপ-ডাউন হয়। আমাদের দুদিন (শুক্র ও শনিবার) বন্ধ আছে, আমরা একটু দেখি, দেখে তারপর আমরা সিদ্ধান্ত নেব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us