শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

দফায় দফায় ফুলের শুভেচ্ছা চান না নতুন শিক্ষামন্ত্রী

Reporter Name
  • শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক :

সরকারের গুরুত্বপূর্ণ পদে নতুন কেউ দায়িত্বে আসলে কর্মকর্তা-কর্মচারী, সমিতি-ফোরামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে দফায় দফায় ফুলেল শুভেচ্ছা জানান। এটাই প্রচলিত রীতি হয়ে দাড়িঁয়েছে। তবে দফায় দফায় ফুলেল শুভেচ্ছা চান না নতুন সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (১৩ জানুয়ারি)  শিক্ষামন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মনিরুল ইসলাম মিলন স্বাক্ষরিত এক অফিস আদেশে মতবিনিময় সভায় ফুলেল শুভেচ্ছা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, আগামী ১৪ জানুয়ারি বিকেল ৩টায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষামন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর ইতিমধ্যে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে বিধায় শুভেচ্ছা ও মতবিনিময় সভায় নতুন করে শুভেচ্ছা না জানানোর জন্য মন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

সম্পাদনা: রুমি 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us